এক্সপ্লোর

North 24 Pargana: ২৫ কেজির ভেটকি, ২৬ হাজারে বিক্রি

North 24 Pargana Update: জাল টেনে তুলতেই মল্লিক দম্পতির চোখ কপালে। বিশাল আয়তনের একটি ভেটকি মাছ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রতিদিনের মতোই মাছ ধরতে রাতে বেরিয়েছিলেন তাঁরা। প্রতিদিনের নিয়ম মতো রাতেই নদীতে জাল ফেলেছিলেন। সারা রাত জালে মাছ ধরা পড়ার পরে ভোরবেলা সেই জাল টেনে তোলেন তাঁরা। কিন্তু, শুক্রবারের ভোরে তাঁদের জন্য অপেক্ষা করছিল একেবারে অন্যরকম চমক। বিশাল আকারের একটি ভেটকি মাছ।

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম। সেখানেই রয়েছে গৌড়েশ্বর নদী। জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন সেখানেই মাছ ধরেন মৎস্যজীবী সুচিত্রা মল্লিক এবং তাঁর স্বামী বিশ্বনাথ মল্লিক। বৃহস্পতিবার রাতেও তাঁরা জাল ফেলেছিলেন নদীতে। ভোরের দিকে জালে টান পড়েছে টের পান তাঁরা। এতদিনের অভিজ্ঞতায় জালে টান অনুভব করেই মাছের ওজন আন্দাজ করার ক্ষমতা রয়েছে তাঁদের। শুক্রবার ভোরে টান দেখেই আন্দাজ করেছিলেন বড় আকারের কোনও মাছ ধরা পড়েছে। জাল টেনে তুলতেই মল্লিক দম্পতির চোখ কপালে। বিশাল আয়তনের একটি ভেটকি মাছ। 

বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে যায় এলাকায়। ওজন করে দেখা যায় মাছের আয়তন প্রায় ২৫ কেজি। ভিড় জমে যায় মাছ দেখতে। আশেপাশের মৎস্যজীবীরা এসেছিলেন। যাঁরা বাজার করতে আসেন তাঁরাও মাছ দেখার লোভ ছাড়তে পারেননি। স্থানীয়ার জানাচ্ছেন, প্রমাণ আকারের ভেটকি মাছ ধরার খবর পেয়ে অনেকেই চোখের দেখা দেখতে এসেছিলেন। অনেকে নাকি গাড়ি দাঁড় করিয়ে মাছ দেখে গিয়েছেন। সাধারণত এত বড় ভেটকি দেখা যায় না। ফলে এমন মাছ ধরা পড়লে তার দামও বিস্তর হয়। বাঙালির রসনাতৃপ্তিতে ভেটকি মাছের কদর বিশাল। বিভিন্ন লোভনীয় পদেই ব্যবহার হয় ভেটকি। ফলে ২৫ কেজির মাছ নিয়ে স্থানীয়দের উৎসাহও ছিল দেখার মতো। 

কত দাম:
প্রথমে দাঁড়িপাল্লায় ওজন করে দেখা যায়, ভেটকির ওজন ২৫ কেজি ৩০০ গ্রাম। পরে নিলাম হয় মাছটির। ১ হাজার ৩০ টাকা প্রতি কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।   

আরও পড়ুন: টানা পাঁচদিন নেই বিদ্যুৎ, মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget