এক্সপ্লোর

North 24 Pargana: প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, হাতাহাতিতে জড়ালেন দুই নেত্রী

BJP: একদিকে, হাতাহাতিতে জড়ালেন দুই নেত্রী। অন্য়দিকে., দলের জেলা সভাপতিকে সরাসরি নিশানা করে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন এক বিজেপি নেতা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বারাসাতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। হাতাহাতিতে জড়ালেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাস্বতী সোম ও মহিলা মোর্চা নেত্রী সোনালি দে। অন্য়দিকে, দলের জেলা সভাপতিকে নিশানা করে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন নিতু ঘোষ নামে এক বিজেপি নেতা। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।  

একদিকে, হাতাহাতিতে জড়ালেন দুই নেত্রী। অন্য়দিকে., দলের জেলা সভাপতিকে সরাসরি নিশানা করে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন এক বিজেপি নেতা। দলীয় সাংগঠনিক পদ বণ্টন ঘিরে উত্তর ২৪ পরগনার বারাসাতে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। বুধবার বারাসাতে সাংগঠনিক বৈঠক ছিল বিজেপির। সেখানেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাস্বতী সোম ও মহিলা মোর্চা নেত্রী সোনালি দে।

অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করান আহত মহিলা মোর্চা নেত্রী সোনালি দে। দুই নেত্রীর মধ্যে হাতাহাতির ঘটনায় শোরগোলের মধ্যেই আরও এক ঘটনা সামনে আসে। সোশাল মিডিয়ায় জেলা সভাপতি তরুণকান্তি ঘোষের বিরুদ্ধে বিজেপি নেতা নিতু ঘোষের পোস্ট ঘিরেও প্রকাশ্যে এসেছে বারাসাতে বিজেপির গোষ্ঠী কোন্দল। ঘটনায় প্রকাশ্যেই জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এক বিজেপি নেতা।

বিজেপি নেতা শ্রীকান্ত শূর রায় বলছেন, আমাদের সঙ্গে কোনওরকম আলোচনা না করে যেভাবে মণ্ডলগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এর কারণটা কী? কী কারণে মণ্ডলগুলোকে ভাঙা হয়েছে এর কোনও কারণ এখনও আমরা পাইনি। এই জেলা নেতৃত্ব কীভাবে তৃণমূলের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খল করে বিজেপি কর্মীদের পথে বসানোর পরিকল্পনা করেছে।

বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তরুণকান্তি ঘোষের কথায়, মণ্ডল সভাপতি যাঁদের পরিবর্তন করা হয়েছে তাঁদের নিয়ম মেনেই করা হয়েছে। পার্টির গাইডলাইন মেনেই আমরা চলছি। বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধভাবে চলে। বিক্ষোভ যাঁরা দেখিয়েছেন তাঁদের মধ্যে প্রকৃত বিজেপি আর কতজন অন্য় দলের মদতে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে এসেছেন এমরা তদন্ত করে দেখছি। বিজেপির কিছু লোক থাকলেও অনেকেই ছিলেন যাঁরা বিজেপির সঙ্গে জড়িত নন। বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে।

বারাসাতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।  তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী বলছেন, এখন বিজেপিতে কে কোন পদ পাবে সে নিয়ে মারপীট হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ যাচ্ছে। একজন নেতা আরেক জন বিজেপি নেতাকে মারছে। এরা ভারতবর্ষকে কী সুরক্ষা দেবে, বাংলার মানুষকে কী সপরক্ষা দেবে? এখন আমাদের সমস্ত জেলার থানার পুলিশদের কাজ হয়েছে বিজেপি বিজেপিকে না মারে। সুকান্তবাবু, দিলীপবাবু, শুভেন্দুবাবুকে বলব দিল্লি থেকে টোটকা নিয়ে আসুন যাতে এটা বন্ধ হয়।

প্রকাশ্যে দুই নেত্রীর হাতাহাতি এবং এক জেলা সভাপতির বিরুদ্ধে এক নেতার সোশাল মিডিয়া পোস্টে অস্বস্তিতে বিজেপি।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget