এক্সপ্লোর

Hospital Closed: চিকিৎসক নেই, ঝাঁপ বন্ধ গ্রামীণ হাসপাতালের! চরম ভোগান্তিতে বাসিন্দারা

North 24 Parganas:উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গ্রামীণ হাসপাতালের ছবি এমনটাই। এই ঘটনায় প্রবল সমস্যায় পড়েছেন গোবরডাঙা, স্বরপনগর, গাইঘাটার বিস্তীর্ণ এলাকার মানুষ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গ্রামীণ হাসপাতাল। বিস্তীর্ণ এলাকার বাসিন্দদের সরকারি চিকিৎসা পরিষেবা পেতে ভরসা ওই হাসপাতাল। কিন্তু সপ্তাহ দুয়েক ধরে বন্ধ হয়ে রয়েছে সেটি। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গ্রামীণ হাসপাতালের (Rural Hospital) ছবি এমনটাই। এই ঘটনায় প্রবল সমস্যায় পড়েছেন গোবরডাঙা, স্বরপনগর, গাইঘাটার বিস্তীর্ণ এলাকার মানুষ।

পুর এলাকা ছাড়াও আশেপাশের ১৫টি পঞ্চায়েতের ৫ লক্ষ মানুষের ভরসা এই হাসপাতাল (Hospital)। কিন্তু ২ সপ্তাহ ধরে বন্ধ এই হাসপাতাল। কেন এমন ঘটনা? উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জেলা পরিষদ সূত্রে খবর, সম্প্রতি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক অবসর নেন। তাছাড়া, আরও ২ জন চিকিৎসক কাজ ছেড়ে চলে যান। এরপর জানুযারির শেষ সপ্তাহ থেকে বন্ধ রয়েছে হাসপাতালটি। করোনাকালে পরিস্থিতি কিছুটা ভাল হতেই, গোবরডাঙা গ্রামীণ হাসপাতালের কোভিড পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে অন্যান্য রোগীও ভর্তি নেওয়া বন্ধ হয়ে যায়। চালু ছিল শুধুমাত্র আউটডোর। এবার সেটাও বন্ধ হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক না থাকায় এখন হাসপাতাল চালানো সম্ভব হচ্ছে না। গোবরডাঙা ছাড়াও, বনগাঁ, স্বরপনগর, গাইঘাটার বাসিন্দারাও এই হাসপাতালের ওপর নির্ভর করেন। ফলে চরম সমস্যা বিস্তীর্ণ এলাকায় বাসিন্দারা। 

হাসপাতাল-নামা:
২০০১ সালে গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল পরিচালনার ভার জেলা পরিষদকে দেয় রাজ্য সরকার। ২০১৪ সালে এই হাসপাতাল বন্ধ করে দেয় তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। ২০১৭ সালে ব্যারাকপুরের প্রশাসনিক বৈঠকে এই হাসপাতাল খোলার দাবি জানান গোবরডাঙা পুরসভার তৎকালীন প্রধান সুভাষ দত্ত। ২০২০ সালে সেই গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল পরিচালনার ভার ফের জেলা পরিষদের থেকে নিজেদের হাতে নেয় রাজ্য সরকার। কিন্তু, করোনা পরিস্থিতির আগে ফের দায়িত্ব নেয় জেলা পরিষদ। 

হাসপাতাল বন্ধ হয়ে যাওয়া নিয়ে আক্ষেপের সুর গোবরডাঙার তৎকালীন পুরপ্রধান সুভাষ দত্তর। তিনি বলেন, 'চেষ্টা করেছিলাম। এবার তো দল টিকিটও দেয়নি।' হাসপাতালের বিষয়টি নিয়ে গোবরডাঙা পুরসভার বর্তমান প্রধান ও তৃণমূল নেতা শঙ্কর দত্ত বলেন, 'স্বাস্থ্য দফতর কে জানিয়েছে।'

শুরু তরজা:
হাসপাতাল বন্ধ হয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভাঁওতাবাজি করার অভিযোগ করেছেন গোবরডাঙার বিজেপির (BJP) মণ্ডল সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল জানিয়েছেন, কিছু সমস্যা হয়েছে, সেগুলি রাজ্য সরকারকে জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রতিশ্রুতি মতো চাকরি মেলেনি, দখল উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন, ভোগান্তি রোগীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget