এক্সপ্লোর

North 24 Pargana Diarrhoea : বেড়েই চলেছে কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ, সাগর দত্ত হাসপাতালে শতাধিক রোগী

কামারহাটি পুরসভার দাবি, যে এলাকায় এই ডায়েরিয়ার প্রকোপ দেখা গিয়েছে, সেখানে পানীয় জলের উত্‍স মূলতঃ দুটি। একটি KMDA-র সরবরাহ করা এবং অপরটি কামারহাটি জুটমিল কর্তৃপক্ষের দেওয়া।

সমীরণ পাল ও সন্দীপ সরকার, কামারহাটি : ডায়েরিয়ার প্রকোপ বেড়েই চলেছে। গতকাল রাত পর্যন্ত শতাধিক রোগী এসেছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যু হয়েছে ৩ জনের। আশঙ্কাজনক ১০ জন এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে। কামারহাটি পুরসভা সূত্রে দাবি, ডায়েরিয়ার প্রকোপ মূলতঃ ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডেই বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে জলের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। সচেতনতা বাড়াতে চলছে প্রচার। 

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ডায়েরিয়ার উপসর্গ নিয়ে ৭৮ জন রোগী হাসপাতালে এসেছেন। ডায়েরিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে তড়িঘড়ি প্রচারে নেমেছে কামারহাটি পুর কর্তৃপক্ষ। কামারহাটি পুরসভা সূত্রে দাবি, ডায়েরিয়ার প্রকোপ মূলতঃ এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ডেই বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। 

আরও পড়ুন :

করোনার পর ঝাপসা দেখা ! ভাবাচ্ছে রেটিনায় রক্ত জমাট বেঁধে দৃষ্টিহীন হওয়ার ঘটনা



চিকিত্‍সকদের মতে, ওই সমস্ত এলাকায় পানীয় জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে। কামারহাটি পুরসভার দাবি, যে এলাকায় এই ডায়েরিয়ার প্রকোপ দেখা গিয়েছে, সেখানে পানীয় জলের উত্‍স মূলতঃ দুটি। একটি KMDA-র সরবরাহ করা এবং অপরটি কামারহাটি জুটমিল কর্তৃপক্ষের দেওয়া। এই পরিস্থিতিতে জলের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি যাচ্ছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। সচেতনতা বাড়াতে চলছে প্রচার ।

কামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহা বলেন, '' আমরা হ্যালোজেন ট্যাবলেট দিচ্ছি। প্রচার করছি। বলছি জল ফুটিয়ে খেতে...জলের নমুনা পাঠানো হয়েছে। এখনই বলা যাবে না কোন জল থেকে হয়েছে।'' 
 
সূত্রের খবর, কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ নিয়ে খোঁজখবর নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলেরার জীবাণুর কারণেই সম্ভবত কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ। এমনটাই দাবি, NICED-এর অধিকর্তার। রাজ্যের তরফে সহায়তা চেয়ে যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। এ’নিয়ে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিকর্তার প্রতিক্রিয়া মেলেনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget