এক্সপ্লোর

Kharda BLO News: খড়দায় বিএলও- র বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ, এখনও গ্রেফতার নয় কেউই

North 24 Pargana News: অভিযোগ, সোমরাতে খড়দার ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দ বাড়িতে চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। অভিযোগ, বাড়িতে ইট মারা হয়। এমনকী তাঁর বাড়ির দরজায় লাথি মারে দুষ্কৃতীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার খড়দায় সূর্য সেন নগরে বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, সোমরাতে খড়দার ৪৩ নম্বর বুথের BLO মানব চন্দ বাড়িতে চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। অভিযোগ, বাড়িতে ইট মারা হয়। এমনকী তাঁর বাড়ির দরজায় লাথি মারে দুষ্কৃতীরা। এই ঘটনায় খড়দা থানায় অভিযোগ জানিয়েছেন ওই বিএলও। এই ঘটনায় আতঙ্কিত তিনি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে খড়দা থানায় বিক্ষোভ দেখান অন্যান্য বিএলও-রাও। দোষীদের গ্রেফতার না করা হলে কাজ বন্ধের হুঁশিয়ারিও দেন তাঁরা। যদিও ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। 

বিএলও সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী তরজার মধ্যেই ফের আক্রান্ত BLO। খড়দায় BLO-র বাড়িতে গভীর রাতে ইট-পাটকেল মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। খড়দা থানায় দায়ের হয়েছে অভিযোগ। বিএলও-র উপর হামলার ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মঙ্গলবারই, সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলায় BLO-দের নিরাপত্তার নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করেছিলেন, রাজ্য সরকারকেও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। নাহলে BLO-দের রক্ষা করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে। 

ভোটার তালিকায় সংশোধনের প্রথম দফার কাজ একেবারে শেষ পর্যায়ে। এই আবহেও পশ্চিমবঙ্গে SIR-এর কাজে যুক্ত BLO ও অন্যান্য আধিকারিকদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। BLO সুরক্ষায় এবার কী রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী? মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব পর্বে কমিশনের মন্তব্য়ে যখন সেই জল্পনা জোরালো হচ্ছে, এই আবহেই উত্তর ২৪ পরগনার খড়দার সূর্য সেন নগরে ৪৩ নম্বর বুথের বুথ লেভেল অফিসার মানব চন্দর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। সোমবার রাতে ইট মেরে কাচের জানালা ভাঙা হয়, এমনকী দরজায় লাথিও মারা হয় বলেও অভিযোগ করেছেন ওই বিএলও। দুষ্কৃতী হামলার জেরে আতঙ্কে তাঁর পরিবারের সদস্য়রা। আক্রান্ত বিএলও- র দাবি, ঘরে বসে এসআইআর- এর কাজ করছিলেন তিনি। সেই সময়েই আচমকা হামলা হয়। দুষ্কৃতীদের কাউকে দেখতে পাওয়া যায়নি। 

হামলার ঘটনায় খড়দা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে খড়দা থানায় ডেপুটেশন দেন সূর্য সেন নগরের বাসিন্দাদের একাংশ। ৪৩ নম্বর বুথের বিএলও-র বাড়িতে হামলার ঘটনায় আতঙ্কের ওই এলাকার আশেপাশের BLO-রা। এদিকে এই ঘটনায় তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য়। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget