এক্সপ্লোর

North 24 Pargana: অভিষেক বার্তার পর টেন্ডার নিয়মে বদল হাবড়া পঞ্চায়েত সমিতির

North 24 Pargana Update: হাবড়া ১ নম্বর ব্লকের ৭টি গ্রামপঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যে কোনও কাজে এবার থেকে বাধ্যতামূলক হচ্ছে ই-টেন্ডার।


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর টেন্ডারে কড়াকড়ি শুরু উত্তর ২৪ পরগনার (North 24 pargana) হাবড়ার এক নম্বর পঞ্চায়েত সমিতির। যে কোনও কাজে বাধ্যতামূলক করা হয়েছে ই-টেন্ডার (E Tender)।

অভিষেকের বার্তা:
গত ২৮ মে হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে ঠিকাদারি নিয়ে দলীয় নেতাদের কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেদিন তিনি বলেছিলেন, 'হয় ঠিকাদারি করো, না হলে তৃণমূল (TMC) করো। দু’টো একসঙ্গে হবে না। যদি ঠিকাদারি করতে চাও, কোনও আপত্তি নেই। যদি তৃণমূল করতে চাও, এই ঝান্ডাটা যেদিন নেবে, ঠিকাদারির বোঝাটা বাড়িতে ফেলে রাখতে হবে।'

কী সিদ্ধান্ত:
তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের ওই বার্তার এক সপ্তাহের মধ্যে টেন্ডার নিয়ে কড়াকড়ি করল উত্তর ২৪ পরগনার হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি।  তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত,  হাবড়া ১ নম্বর ব্লকের ৭টি গ্রামপঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যে কোনও কাজে এবার থেকে বাধ্যতামূলক হচ্ছে ই-টেন্ডার। পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, এতদিন পর্যন্ত সাড়ে তিন লাখ টাকার কম অঙ্কের কাজ হলে মৌখিক টেন্ডার করা হত। এবার থেকে সেই নিয়ম উঠে যাচ্ছে। হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা বলেন, 'হাবড়া ব্লক দৃষ্টান্ত স্থাপন করবে। ১ লক্ষ টাকার কাজ হলেও ই-টেন্ডার হবে। এর চেয়ে স্বচ্ছতা আর কিছু হতে পারে না।'

বিজেপির কটাক্ষ: 
হাবড়ার বিজেপি (BJP) নেতা পার্থপ্রতিম সরকার বলেন, 'সভাপতি কার্যত স্বীকার করে নিলেন যে টেন্ডার পদ্ধতিতে দুর্নীতি ছিল। পঞ্চায়েত ভোটের আগে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা। এক লাখ কেন, এক টাকার কাজও ই-টেন্ডারে হোক।'

অভিষেকের এই ঘোষণার পর সম্প্রতি দলীয় পদ ছেড়েছিলেন ঝাড়গ্রামের এক তৃণমূল নেতা। দলীয় পদ ছেড়েছন বেলপাহাড়ির সিমলার তৃণমূলের বুথ সভাপতি অভিজিৎ দত্ত। কিন্তু কেন? ওই নেতার দাবি, ঠিকাদারি ছাড়া তাঁর পক্ষে সংসার চালানো কঠিন। সেই কারণে সংসার বেছে নিয়ে দলীয় পদ ছাড়লেন তিনি। সিমলার তৃণমূল কর্মী ও প্রাক্তন বুথ সভাপতি অভিজিৎ দত্ত এদিন বলেন, 'রুজি রোজগারের জন্য দলীয় পদ ছাড়লাম।' সিমলা অঞ্চলের ওই প্রাক্তন বুথ সভাপতির দাবি,  দলের জন্মলগ্ন থেকেই তৃণমূলের সৈনিক। পাশাপাশি, সংসার চালানোর জন্য ঠিকাদারিও করেন। ঠিকাদারি ছাড়া তাঁর পক্ষে সংসার চালানো কঠিন তাই, ঠিকাদারি ছাড়তে পারবেন না তিনি। তাই, শীর্ষ নেতার নির্দেশে দলীয় পদ ছাড়ছেন। এমনটাই বলেন তিনি। অভিজিৎ দত্ত বলেন, 'দল করব দল যেভাবে বলবে তাই করব। ঠিকাদারি থেকেই সংসার চলে। দলীয় নেতৃত্বকে জানিয়েছি।' 

আরও পড়ুন: উত্তরে বৃষ্টির স্বস্তি, দক্ষিণবঙ্গে বর্ষার অপেক্ষা-অস্বস্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget