এক্সপ্লোর

North 24 Pargana: স্কুলে তৃণমূল কাউন্সিলরের স্বামীর 'অভব্য আচরণ, খুনের হুমকি', পুলিশের দ্বারস্থ শিক্ষিকারা

Bongaon: স্কুলের সামনে বিক্ষোভ, থানায় অভিযোগ দায়ের। শিক্ষিকাদের দাবি, এনিয়ে স্কুল  পরিদর্শকের কাছে নালিশ জানিয়েও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুলের মধ্যেই অভব্য আচরণ করছেন সহশিক্ষক ও তৃণমূল কাউন্সিলরের স্বামী। স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করছেন আপত্তিকর ছবি। প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে খুনের হুমকি। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বনগাঁর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা দ্বারস্থ হয়েছেন পুলিশের। তৃণমূল কাউন্সিলরের (Trinamool Councillors) পাল্টা অভিযোগ, স্কুলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর স্বামী।                  

স্কুলের সামনে বিক্ষোভ, থানায় অভিযোগ দায়ের। শিক্ষিকাদের দাবি, এনিয়ে স্কুল  পরিদর্শকের কাছে নালিশ জানিয়েও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষিকাদের অভিযোগ, স্কুলেরই শিক্ষক ও বনগাঁ পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী, দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে স্কুলেই অভব্য আচরণ করছেন। এমনকী, স্কুলের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করছেন আপত্তিকর ছবি। 

কী বলছেন শিক্ষিকারা: অভিযোগকারী শিক্ষিকা বলছেন, আমি যে একজন মহিলা টিচার সেই বোধ নেই, একদম কাছে এসে বলছেন, আমি তোমার কী ক্ষতি করেছি...হুমকি দিচ্ছেন, রাস্তায় হ্যারাস করা হচ্ছে'।  

প্রতিবাদ করায় স্কুলে প্রার্থনা চলাকালীন শিক্ষিকাদের মারতে যান ওই শিক্ষক, অশ্রাব্য গালিগালাজও করেন বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ শিক্ষিকারা অভিযুক্ত শিক্ষক অমিতাভ দাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্ত্রী বন্দনা দাস কীর্তনিয়া বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর পাল্টা অভিযোগ, স্বামীকেই স্কুলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। যার জন্য তিনি হাসপাতালে ভর্তি।                                                               

শিক্ষিকাদের অভিযোগ, এনিয়ে স্কুল পরিদর্শকের কাছে নালিশ জানিয়েও কোনও কাজ হয়নি। বুধবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন আতঙ্কিত শিক্ষিকারা। ঘটনা নিয়ে দায়িত্পপ্রাপ্ত স্কুল পরিদর্শক কুশল চক্রবর্তী জানিয়েছেন, এরকম একটা অভিযোগ শুনেছি। ঊর্দ্বতন কর্তৃপক্ষকে জানাব। 

আরও পড়ুন: Cooch Behar: নাবালিকার মৃত্যুর প্রতিবাদে জেলায় ছাত্র ধর্মঘটের ডাক SFI ও DSO-র, সকাল থেকে পিকেটিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget