এক্সপ্লোর

North 24 Parganas: ফের স্কুলের সামনে থেকে ব্য়াগ ভর্তি বোমা উদ্ধার

কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় ৮টি তাজা বোমা। এভাবে স্কুলের সামনে বোমা পড়ে থাকায়, আতঙ্ক ছড়িয়েছে।

সমীরণ পাল, তেঘরিয়া: ফের স্কুলের সামনে বোমা উদ্ধার (Bomb Recovered)। আজ সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) শাসনে তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছেই পড়েছিল ব্যাগ ভর্তি বোমা। কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় ৮টি তাজা বোমা। এভাবে স্কুলের সামনে বোমা পড়ে থাকায়, আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে শাসন থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। 

কামারহাটি (Kamarhati) থেকে টিটাগড় (Totahgarh) কাঁকিনাড়া থেকে মিনাখাঁ, শাসন...পঞ্চায়েত ভোটের আগে, উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বোমা বারুদের আস্ফালন! কোথাও বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে শিশুর।  কোথাও বোমায় জখম হয়েছে স্কুল প়ড়ুয়া। কোথাও আবার ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ!

এরইমধ্য়ে শাসনে স্কুলের সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা! মঙ্গলবার সকালে শাসনে তেঘরিয়া প্রাইমারি স্কুলের কাছেই পড়েছিল বোমা ভর্তি ব্য়াগ । কালভার্টের নীচ থেকেও উদ্ধার হয় বোমা।  এভাবে স্কুলের সামনে বোমা পড়ে থাকার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী । 

স্কুলের অদূরে বোমা! তুঙ্গে রাজনৈতিক তরজা গত বছরের ১৬ নভেম্বর, মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্য়ু হয় এক শিশুর । তার আগের মাসেই, ২৫ অক্টোবর কাঁকিনাড়াতেও বিস্ফোরণে প্রাণ হারায় এক শিশু। 

৯ ডিসেম্বর, টিটাগড়েই বোমা ফেটে জখম হয় ২ স্কুল ছাত্র।  এছাড়াও ২৮  ডিসেম্বর, বীরভূমের মাড়গ্রামে মারাত্মক বিস্ফোরণে মৃত্য়ু হয় এক বালকের । সারা জীবনের মতো দৃষ্টিশক্তি হারায় তার ভাই। এবার শাসনে স্কুলের সামনে থেকে উদ্ধার হল তাজা বোমা ।  

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার বোমা। নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের কোতোয়ালিতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ২ ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার টিটাগড়ে পরিত্যক্ত জায়গা থেকে মিলেছে ৫টি কৌটো বোমা। দুটি ঘটনারই তদন্তে পুলিশ। 

চাকদা ও জয়নগরের বেলেদুর্গানগরের পর এবার কৃষ্ণনগরের কোতোয়ালি (Kotowali) ও টিটাগড় (Titahgarh)। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের উদ্ধার হল বোমা। কোতোয়ালির আনন্দবাস এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সোমবার সকালে উদ্ধার হয় ২ ব্যাগ ভর্তি তাজা বোমা। 

এলাকার ৩৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে বোমা ভর্তি ব্যাগগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিজপোজাল স্কোয়াড ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget