এক্সপ্লোর

North 24 Parganas: তৃণমূল কাউন্সিলর খুনের ৭ দিনের মধ্যে পানিহাটিতে পিটিয়ে খুন!

Panihati Murder: উত্তর ২৪ পরগনার পানিহাটির আগরপাড়ায় মহম্মদ আরমান নামে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ। ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল আরমান, দাবি পরিবার সূত্রে।

সমীরণ পাল, পানিহাটি: তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) খুনের সাতদিনের মধ্যে ফের উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) পানিহাটিতে (Panihati) খুন (Murder)! এবার পানিহাটির সাত নম্বর ওয়ার্ডে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত ব্যক্তির দেহে ভোজালির কোপ।

গত রবিবার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে খুন হন তৃণমূল কাউন্সিলর। এবার পানিহাটির আগরপাড়ায় পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ আরমান। ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল আরমান, দাবি পরিবার সূত্রে।

গত রবিবার ভর সন্ধেবেলা খুন হন পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছিলেন তৃণমূল কাউন্সিলর। হঠাৎ দেখা যায় নীল-ডোরা কাটা টি-শার্ট পরা এক যুবককে। কেউ কিছু বুঝবার আগেই পকেট থেকে বন্দুক বের করে কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালায় সে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলির পর বাইক থেকে ছিটকে পড়েন তৃণমূল কাউন্সিলর। গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে বেলঘরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। খতিয়ে দেখেন গোটা এলাকা। 

আরও পড়ুন চোখের জলে স্মরণ, দুই কাউন্সিলরের মৃত্যুতে রঙহীন পানিহাটি, ঝালদা

পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে খুনের প্রতিবাদে তেঁতুলতলা মোড়ে দীর্ঘ সময়ের জন্য বি টি অবরোধ করেন তৃণমূল কর্মীরা।

সদ্য সমাপ্ত পুরভোটে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ড থেকেই ফের জয়ী হন তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। কয়েকদিনের মধ্যেই কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার কথা ছিল তাঁর। ব্যক্তিগত শত্রুতা না রাজনৈতিক কারণ? কী কারণে খুন হলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত? গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার তদন্তে ধৃত দু’জনকে হরিণঘাটায় নিয়ে গিয়ে জেরা পুলিশের। এখনও অধরা মাস্টার মাইন্ড। ধৃত ঠিকাদার বাপি পণ্ডিতের আগরপাড়ার বাড়িতে পুলিশের তল্লাশি। সিম কার্ড, এটিএম কার্ড-সহ বেশ কিছু নথি উদ্ধার পুলিশের, দাবি স্থানীয়দের।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget