এক্সপ্লোর

Councilor Death Upadate: চোখের জলে স্মরণ, দুই কাউন্সিলরের মৃত্যুতে রঙহীন পানিহাটি, ঝালদা

নিহত তৃণমূল কাউন্সিলরের প্রতিবেশী কার্তিক পালের কথায়, গতকাল রাতে স্ত্রী সিদ্ধান্ত নেন উৎসব পালন করব না। আমরা মনে করি না ও নেই।

সমীরণ পাল, সন্দীপ সমাদ্দার ও হংসরাজ সিংহ: দোলের দিনেও রং-হীন পানিহাটির (Panihati) মহাজাতিনগর, পুরুলিয়ার (Purulia) ঝালদার (Jhalda) আনন্দ বাজার। দুই কাউন্সিলর খুনের প্রতিবাদে ও শোকের আবহে দোল উৎসব পালন করলেন না স্থানীয় বাসিন্দারা। ঝালদায় আজ মৌন মিছিল করবেন মহিলারা। 

রক্তের রংয়ে ফিকে রঙিন আনন্দ। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) পানিহাটির মহাজাতিনগর। বসন্তের সব রং ফিকে করে দিয়েছে দুষ্কৃতীদের বেয়াড়া বুলেট।

বুলেটে ফিকে বসন্তের রং। পানিহাটির (Panihati) মহাজাতিনগরে বসন্ত উৎসবের আয়োজন করতেন যে মানুষটি, সেই অনুপম দত্তকে ঠিক ৫ দিন আগে তাঁর পাড়াতেই খুন করে দুষ্কৃতীরা।

দোলের সকালে মহাজাতিনগরের বাসিন্দারা পাড়ার ছেলে অনুপমকে স্মরণ করলেন চোখের জলে। নিহত তৃণমূল কাউন্সিলরের প্রতিবেশী কার্তিক পালের কথায়, গতকাল রাতে স্ত্রী সিদ্ধান্ত নেন উৎসব পালন করব না। আমরা মনে করি না ও নেই। সবার মনে থাকবে।

এই তো সেদিন, পাড়ায় পলাশের গাছ লাগিয়েছিলেন অনুপম। ঘরের ছেলেকে হারিয়ে সে পলাশ এখন বিবর্ণ-রংহীন! 

আরেক প্রতিবেশী রামচন্দ্র পাল বলেছেন, আড়াই মাস আগে একজন পলাশ গাছ দিয়ে যায়।  গাছ লাগিয়ে বলেছিল এর ফুল দিয়ে দোল উৎসব করব। পলাশ গাছে বেড়ে উঠছে কিন্তু আমাদের থেকে হারিয়ে গেছে অনুপম।

গত রবিবার পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যাকাণ্ডের আড়াই ঘণ্টা আগেই খুন হন ঝালদার জনপ্রিয় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।তাঁর শোকে রঙিন হওয়ার দিনে ঝালদার আনন্দ বাজারে আনন্দের লেশমাত্র নেই।

নিহত কংগ্রেসের কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুর কথায়, 'আমরা তো হোলি উৎসব পালন করতে পারব না, কারণ যে লোকটা রং কিনে দিত সেই চলে গেল। আর যারা রক্তের হোলি খেলল, তারা আগেই খেলে ফেলেছে হোলি। শনিবার হোলির দিন সকালে কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝালদায় মৌন মিছিল করবেন এলাকার মহিলারা।'

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো বলেন, এটা একটি মর্মান্তিক ঘটনা, সবাই নিশ্চয়ই দুঃখপ্রকাশ করেছেন, আমরাও দুঃখিত, এই ঘটনা না হওয়াটাই বাঞ্ছনীয়, আমরাও শোকাহত, আমাদের নেত্রী বলেছেন, তদন্ত সঠিকভাবে চলবে, দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এদিনই কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডের তদন্তে ভাইপো মিঠুনের মোবাইল ফোনটি নিয়ে যায় পুলিশ। ওই ফোনেই আইসির সঙ্গে কথোপকথনের কল রেকর্ড আছে বলে নিহত কাউন্সিলরের ভাইপো দাবি করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget