এক্সপ্লোর

North 24 Parganas: আল-কায়দা জঙ্গি সন্দেহে STF-এর হাতে গ্রেফতার ১

Al-Qaeda: হুগলির দাঁতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এই অভিযুক্তকে।


ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে এসটিএফ (STF)-এর হাতে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম নাসিম উদ্দিন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার হুগলির দাঁতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এই অভিযুক্তকে।

উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) শাসন থানা এলাকায় ২০২২ সালে একটি ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই অভিযুক্তের নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই সময় এই অভিযুক্ত পলাতক ছিল। সেই  অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার গ্রেফতার করা হয় নাসিম উদ্দিনকে। বুধবার অভিযুক্তকে বারাসাত আদালতে হাজির করানো হয়। আদালতে এসটিএফ ১৪ দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে, বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেছেন।

কতদূর জঙ্গি-জাল?
জঙ্গি-জাল কতদূর পর্যন্ত ছড়িয়েছিল গ্রেফতার হওয়া আল কায়েদার সক্রিয় সদস্য নাসিমুদ্দিন? এসটিএফের হাতে গ্রেফতার হওয়ার পরই সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। আপাতত ১৪ দিনের পুলিশ হেফাজতে হুগলির দাদপুর থেকে গ্রেফতার হওয়া একিউআইএস সদস্য নাসিমুদ্দিন। 

মঙ্গলবার হুগলির দাদপুর থেকে আল কায়দার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সক্রিয় সদস্য নাসিমুদ্দিন শেখকে গ্রেফতার করে এসটিএফ। নাসিমুদ্দিন ধরা পড়ার পরই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কম বয়সী ছেলেদের চিহ্নিত করে 'মগজধোলাই'-এর দায়িত্বে ছিল নাসিমুদ্দিন। আল কায়েদার মডিউলে তরুণদের উদ্ধুদ্ধ করাই ছিল কাজ। নাসিমুদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ঘেঁটে এসটিএফের হাতে একাধিক তথ্য। হোয়াটসঅ্যাপ গ্রুপেই তাঁর কাছে পৌঁছে যেত জঙ্গি নেতাদের নির্দেশ। আল কায়দার নেতাদের লজিস্টিক সাপোর্টও দিত নাসিমুদ্দিন। তাঁর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আল কায়েদার বেশ কয়েকজন বড় নেতাদের নামও পাওয়া গেছে। শুধু আল কায়েদার মডিউলে তরুণদের উদ্বুদ্ধ করাই নয়, কট্টর ভাবধারায় প্রশিক্ষণের ব্যবস্থাও করত নাসিমুদ্দিন।

২০২২-এর অগাস্টে, উত্তর ২৪ পরগনার শাসন থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে এই সক্রিয় জঙ্গির নাম উঠে আসে। বছরখানেক ধরে নাসিমুদ্দিনের খোঁজে তল্লাশি চলছিল। অবশেষে হুগলির (Hooghly) দাদপুর থানার আমড়া গ্রামে মঙ্গলবার সকালে অভিযান চালায় রাজ্য পুলিশের STF। ডিলিট করা ডেটা পুনরুদ্ধার করতে বাজেয়াপ্ত করা ফোন পাঠানো হয়েছে ফরেনসিকে।

আরও পড়ুন: গ্রেফতার সুকন্যা, 'রাজনৈতিক দলের চাপ', মন্তব্য কুণালের; 'ভবিষ্যদ্বাণী করেছিলাম', কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget