এক্সপ্লোর

North 24 Parganas: মায়ের ইচ্ছে মেনেই বিয়ের আগে শিবির! রক্ত দিলেন হবু বর-কনে

Blood Donation Camp: বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষ্যেই আয়োজন করা হয় রক্তদান শিবিরের। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আপদে-বিপদে রক্তের অভাবে মাথায় আকাশ ভেঙে পড়ে সকলেরই। কখনও রক্ত দেওয়ার কাউকে পাওয়া যায় না। কখনও টাকা থাকলেও মেলে না প্রয়োজনীয় ব্লাড গ্রুপের (Blood Group) রক্ত। এমন ঘটনা চোখের সামনে দেখেছিল পরিবারটি। তাই তাদের মাথায় ছিল, কখনও যদি সম্ভব হয় এমন কিছু করার যাতে একটু হলেও সুরাহা মেলে এই সমস্যার। তারই সঙ্গে যাতে দেওয়া যায় সচেতনতার বার্তাও। শেষ পর্যন্ত সুযোগ মিলল, বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষ্যেই আয়োজন করা হয় রক্তদান শিবিরের। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার (North 24 Pargans) বনগাঁ থানার কালুপুর।

বনগাঁ থানার অন্তর্গত কালুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রায় পরিবার। সেই বাড়িরই মেয়ে সঞ্চয়িতা রায়। আজ, ১৫ ডিসেম্বর সঞ্চয়িতার বিয়ে। রায় পরিবারের বড় মেয়ে সঞ্চয়িতা রায়ের সাথে বনগাঁর পোলতার বাসিন্দা অঞ্জয় আইচের বিয়ে। আর সেই উপলক্ষেই আগেরদিন আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। সঞ্চয়িতা বলেন, 'মা বলছিল অনেক অনুষ্ঠানেই তো রক্তদান শিবির (Blood Donation Camp) হয়। বিয়েতে করা যায় না? আমি তখন এটা নিয়ে খোঁজ নিয়েছি। মায়ের জন্য়ই করেছি। আমাদের অনেক আত্মীয় রক্ত দিয়েছেন।' সবাই যেন এই কাজ করেন, আবেদন সঞ্চয়িতার। সঞ্চয়িতার মা জানাচ্ছেন, কয়েক বছর আগে তাঁর বোন অসুস্থ হয়ে পড়েন। সেই সময় রক্ত পেতে কালঘাম ছুটেছিল এই পরিবারের। তখন থেকেই তাঁদের ইচ্ছে এমন কোনও কাজ করার। অবশেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানে আয়োজন করতে পেরে খুশি সঞ্চয়িতার মা। 

বহুবার নিজে রক্তদান করেছেন সঞ্চয়িতা। বিয়ের আগেরদিন এই শিবিরে রক্তদান শিবিরে তিনি রক্তদান করেছেন। রক্ত দিয়েছেন তাঁর বর সঞ্জয় আইচও। সঞ্চয়িতা রায়ের এমন ভাবনার প্রশংসা করছেন সকলে। তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বনগাঁ ব্লাডব্যাঙ্ক। বনগাঁ ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ড. গোপাল পোদ্দার বলেন, 'বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, কিন্তু বিয়ে বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন এই প্রথম। আমরা অনেকদিন ধরেই বিয়েবাড়িতে রক্তদান শিবির যাতে করা যায় সেই চেষ্টা করছিলাম। সঞ্চয়িতার উদ্যোগে সেই প্রচেষ্টা সফল হল।' এভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা গেলে রক্ত সঙ্কটের সমস্য়ার মোকাবিলা করা আরও সহজ হবে বলেই জানান তিনি।

আরও পড়ুন: কোথা থেকে মিলল 'বিশেষ জুতো'? ফোনের কী হল? জানাচ্ছে পুলিশ

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget