এক্সপ্লোর

Duttapukur News: নিজের রিভলভারের গুলি চালিয়ে আত্মঘাতী ব্যবসায়ী !

Duttapukur Crime: ফের মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনায়, নিজের রিভলভারের গুলি চালিয়ে আত্মঘাতী ব্যবসায়ী। কী কারণে ওই ব্যবসায়ী আত্মঘাতী হলেন ? খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনা জেলায়। দত্তপুকুর থানার (Duttapukur Police Station) রঙ্গোপুর এক ব্যবসায়ী আজ সকালে নিজের মাথায় নিজের লাইসেন্স রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন (Suicide Case)। জানা গিয়েছে, তার বয়স হয়েছিল আটাত্তর। তাঁর ইটভাটার ব্যবসা ছিল। দত্তপুকুর থানার পুলিশ রিভলভারটি উদ্ধার করেছে। কী কারণে ওই ব্যবসায়ী আত্মঘাতী হলেন ? খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। 

বছর দুই আগে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল হাওড়ার শালিমারে। সেবারও এক ব্যবসায়ীর রহস্যমৃত্যু হয়। নিজের বাড়ির উঠোনেই মেলে মৃতদেহ। পাশে পড়েছিল পয়েন্ট থ্রি-টু বোরের লাইসেন্সড বন্দুক। মানসিক অবসাদগ্রস্ত হয়েই আত্মঘাতী হয়েছেন ব্যবসায়ী। অনুমান করেছিল শিবপুর থানার পুলিশ। রান্নাঘরে স্বামীর জন্য জলখাবার বানাচ্ছিলেন স্ত্রী। আচমকাই গুলি চলার শব্দ। পড়িমড়ি করে স্ত্রী বাইরে বেরিয়ে দেখেন, গোটা উঠোন রক্তে ভাসছে। লুটিয়ে পড়ে আছেন স্বামী। হাতের পাশে লাইসেন্সড রিভলভার।

সকালে হাওড়ার শালিমারের কোল ডিপোর কাছে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম অনিল মিশ্র। পেশায় পরিবহণ ব্যবসায়ী। কলকাতায় প্লাইউডের ব্যবসাও আছে। তদন্তকারীরা অনুমান করেছিলেন, ব্যবসায়ী আত্মঘাতী হয়েছেন।পরিবারের সদস্যদের দাবি, বাবার মৃত্যুর পর অনিল মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন অনিল মিশ্র। ব্যবসাতেও মন্দা চলছিল। ৩ মাস ধরে বাড়ির বাইরে বেরোতেন না। ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন। হাঁটা চলা সেভাবে করতে পারতেন না। 

 শিবপুর থানার পুলিশের বক্তব্য, মানসিক অবসাদে আত্মহত্যা করতে থাকতে পারেন ওই ব্যবসায়ী। যদিও কোনও সুইসাইডাল নোট পাওয়া যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্ত শুরু করে শিবপুর থানার পুলিশ। এদিকে, এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তালতলা থানা এলাকার ডক্টর লেনে। আশিস ফিলিপ গোমস (৫১) পেশায় ইন্টেরিয়র ডেকোরেশন এর কাজ করতেন। ডক্টর লেনের বাড়িতে তিনি একাই থাকতেন, পরিবার কাছেই অন্য বাড়িতে থাকতেন।সন্ধ্যা বেলায় তার বাড়ি থেকে পচা গন্ধ পান স্থানীয় মানুষরা, তার পরিবারকে খবর দেওয়া হয়, তালতলা থানায় খবর দিলে তালতলা থানার পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করেন।

আরও পড়ুন, বিস্ফোরণের স্মৃতি এখনও তাজা, ফের বোমা উদ্ধার বীরভূমের একই গ্রামে ! 

একুশ সালে সেপ্টেম্বরে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল হরিদেবপুরে। আত্মঘাতী হয়েছিলেন হরিদেবপুরের (Haridevpur) ব্যবসায়ী, বলে অনুমান ছিল সেসময় পুলিশের।  দেনার দায়ে ডিপ্রেশনে (Depression) আত্মঘাতী ব্যবসায়ী, অনুমান পুলিশের। ১ লক্ষ ৯২ হাজার টাকা দেনা ছিল ব্যবসায়ীর, দাবি পরিবারের। 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget