এক্সপ্লোর

North 24 Parganas News: মাটিতে ফেলে বেল্ট দিয়ে মার, শোরুমে চুরির অভিযোগে ৪ নাবালকের প্রতি নির্দয় আচরণ, পলাতক বিজেপি নেতা

Dalkhola News: উত্তর ২৪ পরগনার ডালখোলা থেকে এই ঘটনা সামনে এসেছে।

সুদীপ চক্রবর্তী, ডালখোলা: চুরির অভিযোগে চার নাবালককে বেধড়ক মারধর। নাবালকদের প্রতি বর্বরোচিত আচরণের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গাড়ির শোরুমে চুরি করার অভিযোগ ওই চার নাবালকের বিরুদ্ধে। এর পরই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। মাটিতে ফেলে এক কিশোরকে বেল্ট দিয়ে মারধর করতে দেখাও যাচ্ছে ভিডিও-তে। বিজেপি নেতা অর্জুন সরকার মারধর করেন বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না তাঁর। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। (Dalkhola News)

উত্তর ২৪ পরগনার ডালখোলা থেকে এই ঘটনা সামনে এসেছে। যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, মাটিতে পড়ে কাতরাচ্ছে এক কিশোর। তার আর্তনাদ কানে তুলছে না আশেপাশের কেউই। সেই অবস্থাতেই বরং চামড়ার বেল্ট ভাঁজ করে ওই কিশোরকে মারধর করা হচ্ছে। কোনও প্রশ্ন করা যাবে না বলে, রীতিমতো শাসানোও হচ্ছে তাকে। (North 24 Parganas News)

চারিদিকে মানুষের জটলার মাঝে কিশোরকে ফেলে মারধর করা হয়। ধূসর টি-শার্ট পরা এক ব্যক্তি একনাগাড়ে মারধর করে যান। এক জন বাধা দিতে গেলেও, তাকে সরিয়ে দেন ওই যুবক। মারধরকারী যুবক বিজেপি নেতা অর্জুন বলে জানা যাচ্ছে। তবে সেখানেই শেষ নয়। পাশাপাশি চার কিশোরকে বসিয়ে রাখা, জামা তুলে পিঠেও বেল্ট দিয়ে আঘাত করা হয়। চারিদিকে বহু মানুষ জমায়েত করলেও, কেউ প্রতিবাদ জানাননি। 

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধের ঘটনা এটি। রাত ১০টা পর্যন্ত ওই চার নাবালকের উপর নৃশংস অত্যাচার চলে। কিন্তু এমন কী ঘটল, যাতে সর্বসমক্ষে চার নাবালককে মারধর করলেন বিজেপি নেতা? নিগৃহীত নাবালকদের পরিবারের লোকজন জানিয়েছেন, ক্যাটেরিংয়ের কাজের লোভ দেখিয়ে গতকাল বিকেলে ওই চারজনকে নিয়ে যাওয়া হয়। এর পর চুরির বদনাম দেওয়া হয় সকলকে। 

এক নাবালকের মা বলেন, "বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মারা যায় বাচ্চাগুলিকে। অর্জুনের সাজা হওয়া দরকার। বিচার চাই আমরা। এভাবে প্রাণে মেরে ফেলবে? কী দোষ করেছে আমার ছেলে? চুরি করেছে প্রমাণ কই? দেখাও ভিডিও? সবাই খেলে। মিথ্যে বলে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল।"

ওই চার নাবালক পরিবারের সঙ্গে কথা বসতে চাইলেও, কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বিজেপি নেতা অর্জুনের সঙ্গে যোগাযোগ করলেও, ফোন বন্ধ রেখেছেন তিনি। ডালখোলা শহর এবং অন্য কোথাও তাঁর খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। অর্জুনের সঙ্গে থাকা তাঁর সাঙ্গপাঙ্গদের কেন গ্রেফতার করা হল না, উঠছে সেই প্রশ্নও। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ দেরিতে জমা পড়ে। ভিডিও খুঁটিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget