এক্সপ্লোর

Deganga News: চার বছর ধরে বেহাল অবস্থা, চাঁদা তুলে দেগঙ্গায় নিকাশি নালা সংস্কার করালেন স্থানীয়রা

North 24 Parganas News: অভিযোগের তির দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গার বেড়াচাঁপায় নিকাশি নালা সংস্কার নিয়ে রাজনৈতিক তরজা (Deganga News)। গ্রামবাসীদের অভিযোগ, বছর চারেক আগে বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কারের সময় নর্দমা ভেঙে ফেলা হয় (Drainage System)। তারপর থেকেই বেহাল নিকাশি। অল্প বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি বলে। বাধ্য হয়ে গ্রামবাসীরাই চাঁদা তুলে নিকাশি নালা সংস্কার করেন (North 24 Parganas News)।

চাঁদা তুলে নিকাশি নালা সংস্কার করালেন স্থানীয়রাই

অভিযোগের তির দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বেড়াচাঁপা এক নম্বর পঞ্চায়েতের দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত দাসপাড়া। হাড়োয়া রোড সংস্কারের সময় এই এলাকায় নিকাশি নালাগুলি ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। তার পর দীর্ঘ চার বছর কেটে গেলেও, তার সংস্কার হয়নি বলে দাবি গ্রামবাসীদের। 

আরও পড়ুন: Malda News: সিগনাল ভেঙে সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা বাইকের, অভিযুক্ত আরোহীকে মারধর স্থানীয়দের

বিগত কয়েক দিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে গোটা দাসপাড়া জলমগ্ন। ছড়িয়েছে ডেঙ্গি আতঙ্কও। তা নিয়ে বার বার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। শেষ মেশ চাঁদা তুলে নিজেরাই তার সংস্কার করেন তাঁরা। আর সেই নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপি-র (BJP) অভিযোগ, তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতগুলিতে কাটমানির খেলা চলছে। যদিও তৃণমূলের দাবি, কেন্দ্র ১০০ দিনের টাকা না দেওয়ায় আটকে রয়েছে নিকাশির সংস্কারের কাজ। 

বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি-র সাধারণ সম্পাদক তরুণ কান্তি ঘোষ বলেন, ‘‘তৃণমূলের পঞ্চায়েতগুলির উদাসীনতার কারণেই সাধারণ মানুষের এই অবস্থা। সরকার যেমন উদাসীন পঞ্চায়েতগুলি কাটমানিতে নিমজ্জিত। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে তৃণমূলের অবসান হওয়া দরকার।’’

নিকাশি নালা সংস্কার নিয়ে তৃণমূল-বিজেপি জোর তরজা

যদিও বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেড়াচাঁপা এক নম্বর পঞ্চায়েতের প্রধান শেখ নৌসাদুজ্জামান। তাঁর দাবি, হাড়োয়া রোড সংস্কারের সময় দাসপাড়া নিকাশি নালাগুলি ভেঙে ফেলা হয়। কেন্দ্র টাকা না দেওয়ায় ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে তাই নিকাশি নালা সংস্কার করা সম্ভব হচ্ছে না। ডেঙ্গি ঘিরে আতঙ্ক যাতে না ছড়ায়, তার জন্য ভিআরপি এবং ভিসিটি কর্মীদের দিয়ে পরিষ্কারের কাজ করাবেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget