এক্সপ্লোর

Duttapukur Incident: ‘ISF-এর কাজ, মুর্শিদাবাদ থেকে লোক আনা হয়’, দত্তপুকুর বিস্ফোরণে দাবি মন্ত্রীর, ‘খামোকা দোষারোপ’, পাল্টা নৌশাদ

Rathin Ghosh: যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন রথীন। বরং ISF-কে কাঠগড়ায় তুললেন তিনি। (Duttapukur Incident)

দত্তপুকুর: আবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে দত্তপুকুরে। গোটা ঘটনায় তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। সরাসরি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন তাঁরা। সবাই সব জানতেন, টাকার বিনিময়ে নীরব দর্শক হয়ে বসেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন রথীন। বরং ISF-কে কাঠগড়ায় তুললেন তিনি। (Duttapukur Incident)

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন বলেন, "আমি যা শুনলাম, মুর্শিদাবাদে একজন রয়েছে চিনার শেঠ, রমজান আলি ওরফে কালো। উনি আসলে ISF নেতা। বাড়িতে দলীয় কার্যালয়ও রয়েচে। ওঁর বাড়ির গোডাউনেও এখনও বাজি পাবেন।" কিন্তু স্থানীয়রা যে সামসুল আলির দিকে আঙুল তুলছেন, তিনিই বেআইনি বাজি কারখানার মালিক এবং তৃণমূলের সক্রিয় কর্মী বলে অভিযোগ করছেন?

প্রশ্নের উত্তরে রথীন বলেন, "সামসুলের বাড়ি ভাড়া নিয়েছিল রমজান। বাড়ি ভাড়া নিয়ে বাজি কারখানা চালাচ্ছিল। আজ বিস্ফোরণের পর জানতে পারি। কে, কোথায় গোডাউন ভাড়া দিয়েছে, আমার পক্ষে ব্যক্তিগত ভাবে জানা সম্ভব নয়। ইছাপুর, নীলগঞ্জে আমরা জানি, নারাণপুরে বাজি তৈরি হতো। প্রশাসন সেটা বন্ধ করে দিয়েছে। সেখানে কিছু হচ্ছে না নতুন করে। মোচপোলে যাঁরা মারা গিয়েছে, এলাকার তিন জন, বাকিরা মুর্শিদাবাদের। এখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এবার ওখানে পঞ্চায়েতে জয়ী হয় ISF. আমাদের বদনাম করার চেষ্টা হচ্ছে।"

আরও পড়ুন: Duttapukur Incident: গালভরা প্রতিশ্রুতিই সার, মহেশতলা, এগরা, বজবজের পর দত্তপুকুর, বেআইনি বাজি কারখানায় পর পর বলি মানুষ

বাজি কারখানার নেপথ্য়ে বোমা তৈরি করা হচ্ছিল কিনা, সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীদের অভিযোগ,  তৃণমূলের সক্রিয় কর্মী সামসুল ওরফে 'খুদে'। প্রশাসনের মদতেই তাঁর বাড়িতে বেআইনি বাজি কারখানা এবং বাজির আড়ালে বোমা তৈরি হত বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বাড়িটি ভাড়া দিয়ে মোটা টাকা রোজগার করেন সামসুল। এখানেই 'মাল' তৈরি হয়। তার পর ওর বাড়িতে নিয়ে গিয়ে ছাদে শুকানো হয়, শেষে মজুত করে রাখা হয় ঘরে। স্থানীয়দের অভিয়োগ, রাজ্যের  খাদ্যমন্ত্রী রথীনও সব জানতেন। বছর চার-পাঁচেক আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তার পরেও কাজ হয়নি।

যদিও রথীনের বক্তব্য, "আমরা যদি জানতাম, তাহলে তো ব্যবস্থা নিতাম! প্রশাসনকে জানালে অবশ্যই ব্যবস্থা নেবে। কিন্তু যদি ঘরে ঘরে বোমা তৈরি হতো, বিষয়টি সামগ্রিক হতো, তাহলে জানাজানি অনেক আগেই হতো।" যদিও রথীনের দাবি খারিজ করে দিয়েছেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর বক্তব্য, "গরিবদের কাজে লাগিয়ে অনৈতিক কাজ করায় তৃণমূল, অঘটন ঘটলে বিরোধীদের ঘাড়ে দোষ চাপায়।" বিস্ফোরণে তাঁদের বুথ সভাপতির মায়ের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন নৌশাদ। 

রবিবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মোচপোলের কাঠুরিয়া এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে এখনও পর্যন্ত আট জন মারা গিয়েছেন। আহত তিন শিশু ও মহিলা-সহ বেশ কয়েক জন। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে অভিযুক্ত সামসুল আলি ওরফে 'খুদে'র বাড়ির একাংশ। বিস্ফোরণের আগুনে ঝলসে গিয়েছেন বেশ কয়েক জন। উড়ে গিয়েছে হাত-পা। এদিন বিস্ফোরণের শব্দ প্রায় পাঁচ কিলোমিটার দূরে বারাসাত শহরও কেঁপে ওঠে।

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget