এক্সপ্লোর

Gaighata News: টিউশন যাওয়ার সময় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা দশম শ্রেণির ছাত্রীর, গাইঘাটায় গ্রেফতার ১

North 24 Parganas News: একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের খবর উঠে আসছে। সেই তালিকায় নয়া সংযোজন গাইঘাটার ঘটনা।

গাইঘাটা: এবার গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। টিউশনে যাওয়ার সময় বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। ধর্ষণের অভিযোগে গ্রেফতার এলাকারই এক যুবক। অপমানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর, দাবি পরিবারের। আর জি কর কাণ্ডের পর এখনও প্রতিবাদে মুখর নাগরিক সমাজ। সেই আবহেও একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের খবর উঠে আসছে। সেই তালিকায় নয়া সংযোজন গাইঘাটার ঘটনা। (Gaighata News)

নির্যাতিতার মা জানিয়েছেন, ধর্ষণের পর বাড়ি ফিরে আসে তাঁর মেয়ে। কাউকে কিছু না বললেও, ভেঙে পড়ে সে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। ফোনে বিষয়টি জানতে পারেন। বাড়ি ফিরলে মেয়ে গোটা ঘটনা খুলে বলে তাঁকে। নির্যাতিতার মা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের স্ত্রীকে গোটা ঘটনা জানান তাঁরা। কিন্তু অভিযুক্তের স্ত্রী বিষয়টি জানাজানি হওয়া নিয়ে আপত্তি জানান। (North 24 Parganas News)

ধর্ষণের শিকার হয়ে তাঁদের মেয়ে আত্মঘাতী হতে গিয়েছিল বলে দাবি নির্যাতিতার পরিবারের। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলছেন পরিবারের লোকজন। সরাসরি অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি তুলেছেন তাঁরা। মেয়েটির বাবা জানান, অপমানে আত্মহত্যার চেষ্টা করেন তাঁর মেয়ে। নির্যাতিতার মায়ের অভিযোগ, অভিযুক্তের পিসি তৃণমূল করেন। তিনি টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন।

এই নিয়ে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, "একটা নাবালিকা মেয়ে। ১৮ বছর বয়স হয়নি। তাকে ৩০ বছরের যুবক জোর করে, ওড়না দিয়ে হাত বেঁধে, বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। মেয়েটা এবং তার পরিবার যাতে বিচার পায়, তার জন্য তদন্ত করে শাস্তির যথোপযুক্ত ব্যবস্থা করতে বড়বাবুর সঙ্গে কথা বলেছি আমি।"

অন্য দিকে, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষের বক্তব্য, "সর্বৈব মিথ্যে কথা। পরিবারকে কেউ ভয় দেখায়নি। এটা বিজেপি বিধায়ক বানিয়ে গল্প বলছেন। সর্বৈব মিথ্যা। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা। পুলিশকে পরিষ্কার বলা হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে তৃণমূল কোনও ভাবে হস্তক্ষেপ করেনি, করবেও না। অপরাধ প্রমাণিত হলে শাস্তি পাবে।"

বাংলার বুকে কাটছে না অপরাধের অমাবস্যা। আলিপুরদুয়ারের ফালাকাটায় শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পাল্টা গণপিটুনিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের। মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকন্যাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। সেই নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। আবার কুমারগ্রামের হলদিবাড়ি থেকেও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। নদীতে স্নান করার সময় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। নাবালিকার চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget