এক্সপ্লোর

North 24 Parganas: বাংলাদেশ সীমান্তে উদ্ধার বিপুল সোনা, মূল্য প্রায় ২ কোটি

Gold Smuggling:২৫টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে ধরা হয়েছে।


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশ সীমান্তে পাকড়াও সোনা পাচারকারী। উত্তর ২৪ পরগনার মধুপুরের সীমা চৌকি থেকে সোনার বিস্কুট উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি মধুপুরের জওয়ানরা বৃহস্পতিবার ওই সোনার বিস্কুট উদ্ধার করেন। 

কত সোনা উদ্ধার:
ওই দিন ২৫টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে ধরা হয়েছে। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটগুলির মোট ওজন ২৯১৪ গ্রাম। সূত্রের খবর, এর আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি। 

সূত্রের খবর, একটি বিশেষ সূত্রে সোনা পাচারের খবর মেলে। তারপরেই ওই এলাকায় পৌঁছে যান কর্তব্যরত জওয়ানরা। সীমান্তের রাস্তায় ঘুরে বেড়ানো এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন জওয়ানরা। তাঁকে ধরে তল্লাশি করতেই তাঁর কোমরে বাঁধা অবস্থায় ২৫টি সোনার বিস্কুট পাওয়া যায়। তাঁকে নিয়ে আসা হয় চৌকিতে। বিএসএফ সূত্রের খবর, ধৃতের নাম আমির মন্ডল।  

 উল্লেখ্য যে সীমা চৌকি মধুপুরের জওয়ানরা সংবাদ পেয়েছিল যে এক চোরাকারবারী সোনার বিস্কুট নিয়ে ভারতীয় গ্রামে ঢুকতে চলেছে।  কর্তব্যরত জওয়ানরা অবিলম্বে নির্ধারিত স্থানে পৌঁছে সীমান্তের রাস্তায় ঘোরাফেরাকারী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।  জওয়ানরা তাকে তল্লাশি করলে তার কোমরে বাঁধা ২৫ টি সোনার বিস্কুট পাওয়া যায়।  এরপর জওয়ানরা পাচারকারীকে সীমান্ত চৌকিতে নিয়ে আসে।  ধৃত পাচারকারীর পরিচয় - আমীর মন্ডল, জেলা উত্তর ২৪ পরগনা।

বিএসএফ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে চোরাকারবারী আমির মন্ডল জানায়, উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদপুর গ্রামের আশাদুল মন্ডলের কাছ থেকে সে এই সোনার বিস্কুটগুলি নিয়েছিল। তারপর সে এই সোনার বিস্কুটগুলি উত্তর ২৪ পরগনা জেলার গাদাপোতা গ্রামের বাসিন্দা পরেশের হাতে তুলে দিতে যাচ্ছিল। এই কাজের জন্য সে তিন হাজার টাকা পেয়েছে। আটক চোরাকারবারীকে আটক করার পরে সোনার বিস্কুট-সহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস বিভাগ, বনগাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএসএফ-এর তরফে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকদের কাছে আবেদন করা হয়েছে যে, যদি কোনও ভাবে তাঁদের কাছে তাঁদের এলাকায় সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পাওয়া যায়, তাহলে তাঁরা যেন দ্রুত বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯-এ যোগাযোগ করতে পারেন। এ ছাড়া দক্ষিণবঙ্গে বাংলাদেশ সীমান্তে আরও একটি নম্বর ৯৯০৩৪৭২২২৭ চালু করা হয়েছে, যাতে চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত আর্থিক পুরস্কারের অর্থ প্রদান করা হবে এবং খবর দেওয়ার ব্যক্তির পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।

আরও পড়ুন: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget