এক্সপ্লোর

Haroa School Ransacked : একের পর এক ক্লাসরুমে চেয়ার টেবিল, পাখা ভাঙচুর, হাড়োয়ায় স্কুলে তাণ্ডব, অভিযুক্ত পড়ুয়ারা!

North 24 Parganas : স্কুলেরই এক ছাত্রের বিরুদ্ধে ক্লাসরুমে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিন্তু, ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। 

সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, হাড়োয়া (উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাড়োয়ায় () স্কুলে তাণ্ডব। একের পর এক ক্লাসরুমে চেয়ার টেবিল ভাঙচুর। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। পীর গোরাচাঁদ হাই স্কুলের ঘটনায় শোরগোল। স্কুলেরই এক ছাত্রের বিরুদ্ধে ক্লাসরুমে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিন্তু, ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, 'আমরাই হয়তো পড়ুয়াদের ঠিকমতো কাউন্সেলিং করতে পারিনি, তাই এমন ঘটনা ঘটেছে।'

ঠিক কী ঘটেছে

গত ৬ মাস ধরে তাণ্ডব চলছে হাড়োয়া পীর গোরাচাঁদ হাই স্কুলে। একের পর এক ক্লাস রুমে পাখা ভাঙা, ঘরের ভেতর গেট ভাঙা, চেয়ার টেবিল ভাঙা, জলের পাইপ নানা জিনিস পত্র ভেঙে তছনছ করা চলছে। কারা, কীভাবে এই ঘটনা ঘটাচ্ছিল, তা জানা যাচ্ছিল না। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাতে দেখা যাচ্ছে স্কুলেরই ছাত্র লাঠি দিয়ে ভাঙচুর করছে ফ্যান। বেঞ্চের উপর দাঁড়িয়ে ফ্যানের ব্লেড দুমড়ে মুচড়ে নষ্ট করে দিচ্ছে। 

কড়া পদক্ষেপ স্কুলের

এই ভাইরাল ভিডিও দেখে নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্র ও অভিভাবকদের ডেকে পাঠানো হয়। যদিও অভিযুক্ত বা তাঁর অভিভাবকরা স্কুলে হাজির হয়নি। স্কুলের প্রধান শিক্ষক শমীক রুদ্র মজুমদার বলেন গত ফেব্রুয়ারী মাসে স্কুল খোলার পর থেকে ৫০/৬০ টি পাখা চেয়ার বেঞ্চ ভাঙচুর করা হয়। ভিডিও দেখে চার জন কে শনাক্ত করা গেছে, তাদের বিরুদ্ধে পড়া ব্যবস্থার জন্য ম্যানেজিং কমিটি কে বলা হয়েছে। পাশাপাশি তাঁর আক্ষেপ, স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, সবসময় তো ক্লাসে শিক্ষকরা হাজির থাকতে পারেন না। ক্লাসের ফাঁকে বা টিফিনের সময়গুলো এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

আরও পড়ুন- বারুদের স্তূপে বীরভূম! টানা তৃতীয়দিন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget