এক্সপ্লোর

Birbhum News : বারুদের স্তূপে বীরভূম! টানা তৃতীয়দিন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

Explosive Recovered : শুক্রবারের পর শনিবার ফের নলহাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল রাজ্য পুলিশের STF

পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও রঞ্জিত হালদার, বীরভূম : বৃহস্পতি, শুক্রর পর শনিবারও। ফের বীরভূমে (Birbhum) উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক! ফের নলহাটি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল রাজ্য পুলিশের STF। বীরভূমের একাধিক বেআইনি পাথর খাদান ও কয়লা খনিতে সরবরাহ করা হত এই বিস্ফোরক? নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বারুদের স্তূপে বীরভূম

বৃহস্পতিবার, বীরভূমের মহম্মদবাজার থেকে উদ্ধার হয়েছিল ৮১ হাজার ডিটোনেটর। শুক্রবার নলহাটি থেকে উদ্ধার হয় ৩০ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও ৩ হাজার ডিটোনেটর। আর শনিবার সেই নলহাটি থেকেই সাড়ে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১৪ হাজার জিলেটিন স্টিক এবং ২ হাজার ৮০০টি ডিটোনেটর উদ্ধার করল রাজ্য পুলিশের STF। ফলে ৩ দিনে বীরভূম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক (Explosive Recovered)।

কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসনের

বৃহস্পতিবার ভোররাতে মহম্মদবাজারে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। একটি টাটা সুমো থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর। গ্রেফতার করা হয় গাড়ির চালক আশিস কেওরা নামে রানিগঞ্জের এক বাসিন্দাকে। এসটিএফ সূত্রে খবর, ধৃতকে জেরা করে নলহাটির লখনামারা গ্রামে একটি গুদামের হদিশ মেলে। শুক্রবার সেখান থেকেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। শনিবারও এই একই গুদাম থেকে বিস্ফোরক উদ্ধার হল।

উঠছে একাধিক প্রশ্ন

প্রশ্ন উঠছে এই পরিমাণ বিস্ফোরক কী কারণে জড়ো করা হয়েছিল? জেলার একাধিক বেআইনি পাথর খাদান ও কয়লা খনিতেই কি সরবরাহ করা হত বিস্ফোরক? এসটিএফের দাবি, এই বিস্ফোরক IED তৈরিতেও ব্যবহার হয়। তবে কি কোনও নাশকতার ছক ছিল? STF সূত্রে খবর, বিস্ফোরকগুলি দ্রুত নিষ্ক্রিয় করার জন্য আদালতে আবেদন জানাবে তারা। 

আরও পড়ুন- সর্ষের মধ্যেই ভূত! মাওবাদীদের নাম করে পোস্টার কাণ্ডে ফের হোমগার্ড গ্রেফতার!

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget