এক্সপ্লোর

North 24 Parganas News: জমি নিয়ে বিবাদের জের, হাতের কোদাল কেড়ে নিয়ে কোপ, দুই ভাইপোর হাতে খুন কাকা

North 24 Parganas News: জমি-জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরেই ভাইপোদের সঙ্গে বিবাদ চলছিল ভগীরথের। এ দিন জমিতে আল দেওয়ার সময় দুই ভাইপো এসে মৃত ব্যক্তি উপর চড়াও হন বলে অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সূর্যের আলো ফোটার আগেই ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না। বরং জমিজমা (Property Dispute) নিয়ে বিবাদে হাসনাবাদে (Hasnabad) দুই ভাইপোর হাতে খুন (Allged Murder) হলে এক ব্যক্তি। তাঁর হাত থেকেই কোদাল কেড়ে নিয়ে কোপ বসানোর অভিযোগ দুই ভাইপোর বিরুদ্ধে। সরষে ক্ষেত থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহটি।

সোমবার ভোরে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) হাসনাবাদের ভেবিয়া অঞ্চলের করণদিয়া গ্রামে এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এ দিন ভোর ৫টা নাগাদ ৫৫ বছরের ভগীরথ সর্দার কোদাল নিয়ে বাড়ি থেকে জমিতে চাষের কাজ সারতে বেরোন। কিছু ক্ষণ পর সরষে ক্ষেত থেকে তাঁর দেহ উদ্ধার হয়। কোদাল দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের।

মৃতের পরিবার জানিয়েছে, জমি-জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরেই ভাইপোদের সঙ্গে বিবাদ চলছিল ভগীরথের। এ দিন জমিতে আল দেওয়ার সময় দুই ভাইপো এসে তাঁর উপর চড়াও হন। আল দেওয়াকে ঘিরে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি তেতে উঠলে সেই সময় ভগীরথের হাত থেকে কোদাল কেড়ে নিয়ে তাঁর মাথার পিছনে কোপ বসানো হয়।

আরও পড়ুন: Bay of Bengal: মাছ ধরার সময়, পাটাতন ভেঙে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার

মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ভগীরথ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আলো ফোটার আগে এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেন দুই অভিযুক্ত। তড়িঘড়ি মৃতের বাড়িতে খবর দেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় হাসনাবাদ থানাতেও। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ভগীরথের মৃতদেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

হাসনাবাদ থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। তবে মৃতের দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে পরিবারের আরও দু’জনকে। মূল দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে আগেও মারামারি-হাতাহাতি হয়েছে। কিন্তু তার যে এমন পরিণতি হবে, তা আঁচ করতে পারেননি কেউ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget