এক্সপ্লোর

Bay of Bengal: মাছ ধরার সময়, পাটাতন ভেঙে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার

সমুদ্রে মাছ ধরার সময় পাটাতন ভেঙে ডুবে যায় ওই ট্রলার। আশপাশের ট্রলার থেকে অন্য মৎস্যজীবীরা এসে ডুবন্ত ট্রলারের ৪ মৎস্যজীবীকে উদ্ধার করেন। ওই মৎস্যজীবীরা সাগরের মহিষামারি এলাকার বাসিন্দা।

মাঝ সমুদ্রে ভয়াবহ বিপত্তি (Accident)। মাছ ধরার সময়, পাটাতন ভেঙে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার। উদ্ধার ৪ মৎস্যজীবী। গতকাল ঘটনাটি ঘটে সাগর থেকে ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের জলদা খাঁড়িতে। সমুদ্রে মাছ ধরার সময় পাটাতন ভেঙে ডুবে যায় মা অন্নপূর্ণা নামে ওই ট্রলার। আশপাশের ট্রলার থেকে অন্য মৎস্যজীবীরা এসে ডুবন্ত ট্রলারের ৪ মৎস্যজীবীকে উদ্ধার করেন। ওই মৎস্যজীবীরা সাগরের মহিষামারি এলাকার বাসিন্দা।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঘোড়ামারা দ্বীপের কাছে দুর্ঘটনা (Accident)। হুগলি নদীতে (Hooghly River) ডুবে গেল বাংলাদেশের (Bangladesh) পণ্যবাহী বার্জ (Barge)। গতকাল রাতে হলদিয়া থেকে পণ্য নিয়ে বাংলাদেশ যাচ্ছিল বার্জটি। চড়ায় ধাক্কা মেরে সেটি হুগলি নদীতে ডুবতে শুরু করে। বার্জের নাবিকদের  চিত্কার শুনে সাগর থানায় (Sagar Police Station) খবর দেন স্থানীয় মত্স্যজীবীরা (Fishermen)। পরে সাগর থানার পুলিশ ২টি ট্রলার (Trawler) নিয়ে নাবিকদের উদ্ধার করে। 

রাতে চড়ায় ধাক্কা লেগে বিপত্তি। মাঝ নদীতে বার্জ ডুবি। কোনওরকমে রক্ষা ১৩ জন নাবিকের (Sailor)। দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামাড়া দ্বীপের কাছে হুগলি নদীতে বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ MV বাংলার শান্তি নামে বাংলাদেশের এই পণ্যবাহী বার্জটি ফ্লাই অ্যাশ নিয়ে হলদিয়া (Haldia) থেকে বাংলাদেশ যাচ্ছিল। 

হঠাৎই হুগলি নদীতে ঘোড়ামারা দ্বীপের কাছে সেটি চড়ায় ধাক্কা মেরে ডুবতে শুরু করে।  মাঝি মাল্লারা আতঙ্কে চিত্‍কার করতে থাকেন। আশপাশের নৌকার মত্‍স্যজীবীরা বিপদ বুঝে খবর দেন সাগর থানায়। এরপর সাগর থানার পুলিশ ২টি ট্রলার নিয়ে গিয়ে বার্জের ১৩ জন নাবিককেই উদ্ধার করেন। সাগর থানায় ১৩ জন নাবিককে নিয়ে যাওয়া হয়। বার্জটি ডুবে গেছে নদীতে। পুলিশের অনুমান, রাতে দিক ঠিক করতে না পেরে সম্ভবত বার্জটি চরায় ধাক্কা মেরে ডুবে যায়।

অন্যদিকে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায়, বঙ্গোপসাগরে (Bay of Bengal) আটক বাংলাদেশি ট্রলার। গ্রেফতার ১৫ জন বাংলাদেশি মত্স্যজীবী (Fisherman)। পুলিশ সূত্রে খবর, গতকাল বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে দুটি বাংলাদেশি ট্রলার (Trawler of Bangladesh)। সেইসময় বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। তাড়া করে ট্রলারদুটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার (Frazerganj Coastal Police Station) পুলিশ ১৫ জন বাংলাদেশি মত্স্যজীবীকে গ্রেফতার করে। ধৃত মত্স্যজীবীরা বাংলাদেশের পটুয়াখালি জেলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু হয়েছে। ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget