এক্সপ্লোর

Panihati News: 'পানিহাটি মেলা'-র পাশেই টাকা গোনার মেশিন উদ্ধার, ফোন-সহ বাজেয়াপ্ত গাড়িও

'পানিহাটি এক্সপো মেলা'র মঞ্চের পিছনে,  টাকা গোনার মেশিন ও একাধিক মোবাইল ফোন-সহ একটি গাড়ি বাজেয়াপ্ত করল খড়দহ থানার পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: 'পানিহাটি এক্সপো মেলা'র মঞ্চের পিছনে,  টাকা গোনার মেশিন ও একাধিক মোবাইল ফোন-সহ সোদপুর থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করল খড়দহ থানার পুলিশ (Khardaha Police Station)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়,তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ (Police)। 

পানিহাটির পৌরপ্রধান মলয় রায়ের উদ্যোগে গত সোমবার থেকে সোদপুর অমরাবতী মাঠে শুরু হয়েছে ৩৬ দিনের 'পানিহাটি এক্সপো মেলা।' সেই মেলার মঞ্চের পিছনে ভিআইপি গেটের কাছে গত কয়েকদিন ধরে রহস্যজনক ভাবে পড়ে থাকা একটি এসইউভি গাড়ি শুক্রবার বাজেয়াপ্ত করল খড়দহ থানার পুলিশ। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে ১৬ টি মোবাইল ফোন ও টাকা গোনার মেশিন। পুলিশ সূত্রে খবর এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু প্যান কার্ড, এটিএম কার্ড, প্রেস কার্ড, নথিপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী।

 কোনও অসৎ উদ্দেশ্যে কেউ গাড়িটি রেখে গিয়েছিল কিনা পুলিশ সেদিকটি যেমন খতিয়ে দেখছে,তেমনি গাড়িটির মালিকানার বিষয়টিও খতিয়ে দেখছে । জানা গিয়েছে, বাঁকুড়া আঞ্চলিক পরিবহন দপ্তরের থেকে রেজিস্ট্রেশন হওয়া গাড়িটি সেলিম মিদ্যা নামে এক ব্যক্তির । গাড়িটির বয়স প্রায় ১০ বছর । কিন্তু বাঁকুড়ার গাড়ি সোদপুরে এল কি করে তার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ । জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে গাড়িটি ওই মাঠে রাখা ছিল । গাড়িটির কোনও মালিকানা না পাওয়ায় মেলা উদ্যোক্তারা মেলার ব্যারিকেড ঘুরিয়ে দেন। বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে খড়দহ থানার পুলিশের । এরপরই পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় । 

মেলা কমিটির মুখ্য সংগঠক তথা পূর্ব পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোময় রায় জানান, বেশ কয়েকদিন ধরে গাড়িটি মাঠে পড়েছিল, আমরা পাড়াতে খোঁজখবর নিয়েছিলাম কিন্তু গাড়ির মালিকানার বিষয় কেউ কিছু বলতে পারেনি । এরপর পুলিশ মেলা প্রাঙ্গণটি খতিয়ে দেখতে আসলে তারা বিষয়টি পুলিশকে জানায় এবং পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় । গাড়ির ভেতরে কী ছিল ? তা তারা জানতেন না কারণ গাড়িটির কাঁচ বন্ধ অবস্থায় সম্পূর্ণভাবে লক করা ছিল। তিনি এও জানান, বিষয়টি যথেষ্ট রহস্যজনক এবং আশঙ্কাজনক কারণ গাড়িটি থেকে কোন ক্ষতিও হতে পারতো।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

তবে বিজেপির যুব নেতা জয় সাহা এই বিষয়ে তীব্র উস্মা প্রকাশ করে বলেন যে, কেন মেলা কমিটির এতদিন বিষয়টি নজরে এল না ? এবং বিষয়টি  প্রশাসনের কীকরে নজর এড়িয়ে গেল। তিনি বলেন একটি গাড়ি থেকে যদি টাকা গোনার মেশিন উদ্ধার হতে পারে তাহলে কেন ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হবে না? বিষয়টি প্রশাসনের খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা উচিত এবং একদম গোড়া থেকে বিষয়টি ধরা উচিত।

সেরা শিরোনাম

Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
ED Raid in Kolkata: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget