এক্সপ্লোর

North 24 Parganas: চরমে স্বামীর অত্য়াচার, ছেলেকে খুন করে আত্মঘাতী মা

Child Death: স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে, চার বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন গৃহবধূ।

সমীরণ পাল, নৈহাটি: চার বছরের ছেলেকে মেরে আত্মঘাতী হলেন মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নৈহাটি (Naihati) পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লিতে। অভিযোগের তির ওই মহিলার স্বামীর দিকে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

ছেলেকে খুন করে আত্মঘাতী মা: নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা শুভঙ্কর অধিকারী তাঁর স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কা। স্থানীয়দের দাবি, প্রায়ই ঝগড়া লেগে থাকত দম্পতির মধ্যে। মত্ত অবস্থায় স্ত্রীর ওপর অত্যাচার করতেন স্বামী। গতকাল তা চরমে ওঠে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে, চার বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে। সূত্রের খবর, এরপর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন গৃহবধূ।  খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে মা ও শিশুর নিথর দেহকে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। হত্যা, নাকি আত্মহত্যা, জানতে স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নৈহাটি থানার পুলিশ।

পারিবারিক অশান্তির জেরে এর আগেও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গতমাসে নৈহাটির বাদুড়িয়ায় ২ শিশুসন্তানকে খুন করে আত্মহত্যার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে। পেশায় কল্যাণীর একটি হাইস্কুলের শিক্ষক ছিলেন জ্যোতিপ্রকাশ মণ্ডল। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, পারিবারিক অশান্তির কারণে স্বামীর সঙ্গে থাকতেন না লাবণী মণ্ডল। ঘটনার দিন বাড়ি থেকে কিছুটা দূরে রামচন্দ্রপুর দাসপাড়ায় ছেলে-মেয়েকে নিয়ে বেড়াতে গেছিলেন। সেখান থেকেই উদ্ধার হয় দেহ।

এদিকে একই দিনে রাজ্যের আরেক জেলায় শিশু মৃত্যুর ঘটনা। মেয়ে হওয়ার অপরাধে তিনমাসের শিশুকে আছাড় মেরে খুন, এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। অভিযুক্ত মা-বাবাকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন অভিযুক্ত রিন্টু শেখ। সম্প্রতি  তিনি ডোমকলের ভাতশালার বাড়িতে ফেরেন। রিন্টুর বাবার দাবি, পরপর তিনটি মেয়ে হওয়ায় অশান্তি লেগেই ছিল। রিন্টুর বড় দুটি মেয়ে থাকত ঠাকুরদার কাছে। অভিযোগ, গতকাল রাগের বশে তিনমাসের কন্যাসন্তানকে আছাড় মারেন রিন্টু। ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। ছেলে ও বউমার বিরুদ্ধে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন মৃত শিশুর ঠাকুরদা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: DA Agitation: DA ধর্নামঞ্চ খোলা নিয়ে বিতর্ক, রাজ্যের বিরুদ্ধে সরব সংগ্রামী যৌথ মঞ্চ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget