এক্সপ্লোর

North 24 Parganas News: সিসি ক্যামেরা ভেঙে কলেজে চুরির অভিযোগ, চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার গোপালনগরে

North 24 Parganas News Update:উত্তর ২৪ পরগনার গোপালনগর নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে (Nahata Jogendranath Mandal Memorial College) ১০টি আলমারি ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা চুরির অভিযোগ।  

সমীরণ পাল, গোপালনগর: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গোপালনগরে (Gopalnagar) কলেজে চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। ১০টি আলমারি ভেঙে প্রায় দেড় লক্ষ টাকার বেশি চুরি হয়েছে বলে অভিযোগ। দিনকয়েক আগে এই কলেজেরই অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে কলেজের হিসেবরক্ষকের বিরুদ্ধে। দুটি ঘটনায় কোনও যোগসূত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

ভাঙা হয়েছে সিসি ক্যামেরা (CCTV), তালা। লন্ডভণ্ড আলমারি।  অভিযোগ, নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এভাবেই লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার  গোপালনগর নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে (Nahata Jogendranath Mandal Memorial College) ১০টি আলমারি ভেঙে প্রায় দেড় লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল।  কলেজের নৈশপ্রহরীর দাবি, ভোরের দিরে তিনি ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, কলেজের গেটের তালা ভাঙা। তড়িঘড়ি তিনি খবর দেন কর্তৃপক্ষকে।  পরে দেখা যায়, কলেজের মোট ১১টি তালা ভেঙে, ভারপ্রাপ্ত হিসেব রক্ষকের আলমারি থেকে দেড় লক্ষ ও আরেকটি আলমারি থেকে ৬ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনার তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ।  দিনকয়েক আগে এই কলেজেই য়ে ধুন্ধুমার বাধে। অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে কলেজের হিসেবরক্ষকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, প্রথমে অধ্যক্ষের ঘরে ঢুকে দরজার ছিটকিনি ভিতর থেকে বন্ধ করে দেন হিসাবরক্ষক। তারপর অধ্যক্ষকে চড়থাপ্পড় মারতে শুরু করেন তিনি। অধ্যক্ষের চিৎকার শুনে নন টিচিং স্টাফরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। অভিযোগ এক কর্মী বাধা দিতে গেলে ব্যাগ থেকে দা বের করে তাঁর হাতে কোপ মারেন হিসাবরক্ষক। কলেজ সূত্রে অভিযোগ, মাস ছয়েক আগেও হিসাব নিয়ে বিবাদে অধ্যক্ষকে হুমকি দিয়েছিলেন ওই হিসাবরক্ষক। ইতিমধ্যেই অভিযুক্ত হিসাবরক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।  সেই কলেজেই এবার উঠল চুরির অভিযোগ। ৫দিনের ব্যবধানে ঘটা দুটি ঘটনায় কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Birbhum News: ফের চালু হল ব্যবসা, বিধি মেনে বীরভূমে খুলল হোটেল, রিসর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: দল ছাড়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের আর এক নেতা, বললেন, ‘দলটা সাইনবোর্ড হয়ে যাবে’
দল ছাড়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের আর এক নেতা, বললেন, ‘দলটা সাইনবোর্ড হয়ে যাবে’
Voter And Aadhar Card: তৃণমূলের দলীয় কার্যালয়ে রাশি রাশি ভোটার ও আধার কার্ড ! মজুত সবুজ-গেরুয়া আবির
তৃণমূলের দলীয় কার্যালয়ে রাশি রাশি ভোটার ও আধার কার্ড ! মজুত সবুজ-গেরুয়া আবির
BJP Worker Beaten: খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি, রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
News Live Update : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget