এক্সপ্লোর

Duare Sarkar: স্কুল চলাকালীন মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন ! দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে মুখে কুলুপ প্রধানের

Barasat Duare Sarkar Controversy: স্কুলের সামনে মাঠে মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন করে দুয়ারে সরকার কর্মসূচি, রাজনৈতিক তরজা তুঙ্গে

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুল চলাকালীন  স্কুলের সামনে মাঠে মাইক বাজিয়ে নৃত্য পরিবেশন করে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘটনাটি বারাসাত ২ নম্বর ব্লকের দাতপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি পল্লী মঙ্গল হাইস্কুল চত্তরে।

স্থানীয় অভিভাবকরা দাবি করছেন, স্কুল চলাকালীন এভাবে গান বাজিয়ে নৃত্য পরিবেশন করে দুয়ারে সরকার কর্মসূচি করা ছাত্রছাত্রীদের ক্ষতি হচ্ছে। এটা না হলেই ভালো হতো। গোলাবাড়ি পল্লী মঙ্গল হাই স্কুলের শিক্ষক আমরা আমাদের স্কুলের ভিতর পঠন পাঠন ঠিক রেখেছি। স্কুলের সামনে মাঠে যে সরকারি  কর্মসূচি চলছে তার জবাব দেবে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত। আমাদের স্কুলের সব ঠিকঠাক চলছে।

অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখে কুলুপ এঁটেছেন। বারাসাত দু'নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক বলেন, স্কুলের মাঠে কোনওরকম দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে না। এটি গোলাবাড়ি পল্লীমঙ্গল উন্নয়ন সমিতির মাঠ। যারা অভিযোগ করছে সম্পন্ন ভিত্তিহীন। এদিকে প্রশাসনিক ভাবে বারাসাত দু নম্বর ব্লকের ভিডিও নিজে অনুমতি পত্র দিয়েছেন সেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে গোলাবাড়ি পল্লীমঙ্গল হাইস্কুল মাঠ সরকার কর্মসূচি অনুষ্ঠিত হবে। তেমনি বিজ্ঞপ্তি তিনি স্কুলের প্রধান শিক্ষককে দিয়েছিলেন। 

কথাটা হচ্ছে নাচ এখানে কোনও নেগেটিভ অর্থ বহন করছে না। নৃত্যকলা, ভারতীয় সংষ্কৃতিরই অঙ্গ। তবে কোথায় কোনটা মানানসই, কিংবা কোন আবহে কোনটা ঠিক লাগে, বুঝে নেওয়ার এই প্যারামিটারেই প্রশ্ন উঠেছে।  রাজ্যে এর আগেও, বিশেষ অনুষ্ঠানে একাধিকবার উদ্দাম নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবসে দিবসে হিন্দিগান আয়ো আয়ো জিলেলে চলেছে। এবং সেই গানে উদ্দাম নাচ করেছেন আলিপুরদুয়ারের শিক্ষকরা ! আজ্ঞে হ্যাঁ ২০২৪ সালে এমনই ঘটনার মুখোমুখী হয়েছিল রাজ্য। রাজ্যের শাসকদল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা কমিটির ফালাকাটা সার্কলের উদ্যোগেই হয়েছিল এই অনুষ্ঠান। 

আরও পড়ুন, ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ কী? পরীক্ষার বিকল্প প্রস্তাব বিকাশের

সাল ২০২১। সেবারেও অভিযোগের কাঠগড়ায় ছিল তৃণমূল। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূলের রক্তদান শিবিরে হয়েছিল উদ্দাম নাচ ! যা ঘিরে প্রকাশ্যে চলে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। ভাইরাল ভিডিও ঘিরে শাসকদলকে কটাক্ষ করেছিল বিজেপি। যদিও সেসময় এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতৃত্ব জানিয়েছিল, 'কারোর দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget