এক্সপ্লোর

North 24 Parganas: পিটিয়ে মারতে কেনা হয়েছিল ব্যাট-উইকেট! কী কারণে খুন ওষুধ ব্যবসায়ী?

Nimta Death News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিমতায় ছক কষেই খুন ভবানীপুরের ব্যবসায়ীকে। পিটিয়ে মারার উদ্দেশ্যে কেনা হয়েছিল ব্যাট-উইকেট। জেরায় স্বীকার করেছে ধৃত। 

পার্থ প্রতিম ঘোষ, নিমতা: নিমতায় (Nimta) ব্যবসায়ীর হাড়হিম করা হত্যাকাণ্ড। জলের ট্যাঙ্কের নীচে বস্তাবন্দি দেহ ঢুকিয়ে সেখানে রাতারাতি পাঁচিল তুলে দেওয়া হয় বলেও অভিযোগ। গ্রেফতার করা হয়েছে বিজনেস পার্টনার। কী কারণে খুন হলেন ভবানীপুরের (Bhowanipore) ওষুধ ব্যবসায়ী ভাবিয়া লাখানি?              

হাড়হিম করা হত্যাকাণ্ড: বস্তাবন্দি করে জলের ট্যাঙ্কের নীচের ফাঁকা অংশে ঢুকিয়ে রাখা হয়েছিল দেহ। রাতারাতি দেহের চারপাশে গেঁথে দেওয়া হয়েছিল দেওয়াল। তাতেও শেষ রক্ষা হল না।বুধবার ভোরে প্রকাশ্যে এল নিমতায় হাড়হিম করা হত্যাকাণ্ড। উদ্ধার করা হল নিখোঁজ ব্যবসায়ীর দেহ। ঘটনায় গ্রেফতার ২। এর আগে গত সপ্তাহেই পর পর তিন দিন তিনটি খুনের ঘটনা ঘটেছে কলকাতায়। এবার হাড়হিম করা খুন কলকাতার কাছেই উত্তর ২৪ পরগনার নিমতায়। 

কী অভিযোগ পরিবারের? 

মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, বালিগঞ্জে শেয়ার ট্রেডিংয়ের অফিস রয়েছে ভাবিয়া লাখানির। সম্প্রতি তিনি ওষুধের ডিস্ট্রিবিউটরশিপ নেন। বাগড়ি মার্কেটে দোকান নিয়ে ওষুধ রাখতে শুরু করেন। অনির্বাণই তাঁকে ওষুধ সরবরাহ করতেন। পুলিশ সূত্রে খবর, অগ্রিম হিসেবে ৫০ লক্ষ টাকা নিলেও ওষুধ সরবরাহ করতে পারেননি অনির্বাণ। তাই নিয়েই ব্যবসায়ীর সঙ্গে বিবাদ শুরু হয়।                   

কীভাবে খুন?                     

পুলিশের দাবি, খুনের জন্য পরিকল্পনামাফিক ব্যাট ও উইকেট আগেই কিনে এনেছিলেন ব্যবসায়ীর বিজনেস পার্টনার। কিছু টাকা ফেরত দেবেন বলে টোপ দিয়ে সোমবার ব্য়বসায়ীকে নিজের বাড়িতে ডাকেন তিনি। এরপর উইকেট দিয়ে পিটিয়ে খুন করেন ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, সোমবার নিজের পাড়ায় দুটি ব্যাট বিলি করেন অনির্বাণ। তাতেই সন্দেহ গাঢ় হয়। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় মৃতের বিজনেস পার্টনারকে। ঘটনা থেকে নজর ঘোরাতে মৃতের মোবাইল ফোন শোভাবাজার এলাকায় যৌনপল্লির কাছে পাওয়া গিয়েছে বলে দাবি।                            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Arjun Singh: 'পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াব এটা নিশ্চিত' জানিয়ে দিলেন অর্জুন সিংহ

সেরা শিরোনাম

West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে

ভিডিও

Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget