এক্সপ্লোর

North 24 Parganas: পার্কের কাজ দেখতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, সরাসরি মাথায় গুলি, সঙ্কটজনক অবস্থায় নার্সিংহোমে

North 24 Parganas: রবিবার একটি পার্কের কাজের দেখভাল করতে গিয়েছিলেন অনুপম। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নেতাকে লক্ষ্য করে ফের গুলি। এ বার উত্তর ২৪ পরগনায় চলল গুলি। সেখানে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে হামলা (TMC Leader Shot)। সটান মাথায় গুলি করা হয়েছে তাঁকে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থা তাঁর। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখানে ভিড় করেছেন পরিবার এবং দলীয় সমর্থকরা।

রবিবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) পানিহাটিতে (Panihati News) এই শ্যুটআউট ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন সেখানকার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। দু'টি মোটর সাইকেলে চেপে এসে, তিন চার জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনুপম। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবারনিজের ৮ নম্বর ওয়ার্ডেরই একটি পার্কের কাজের দেখভাল করতে গিয়েছিলেন অনুপম। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন অনুপম। তাতে জয়ী হয়ে কাউন্সিলরের দায়িত্ব গ্রহণ করে। তাই রাজনৈতিক শত্রুতা থেকেই হামলা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় প্রশাসন এবং পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। রাজ্যের শাসনব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে শাসকদলের নেতারাও রক্ষা পাচ্ছেন না বলে কটাক্ষ করেছেন তাঁরা।

আরও পড়ুন: Behala: বাড়িতে ঢুকে পশুপ্রেমী মহিলাকে 'উত্যক্ত ও হেনস্থা', আটক ১

উল্লেখ্য, এ দিনই পুরুলিয়ার ঝালদায় জয়ী কংগ্রেস কাউন্সিলর গুলিবিদ্ধ হন। দলীয় বৈঠক সেরে ফিরে আসার পরই গুলিবিদ্ধ হন কংগ্রেস নেতা। গুলিবিদ্ধ তপন কান্দু, এবারের পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। স্থানীয় সূত্রে দাবি, এদিন পুরুলিয়া শহরে দলের একটি বৈঠকে যোগ দিতে যান চারবারের কাউন্সিলর।  বৈঠক শেষ হওয়ার পর ঝালদায় ফিরে যান তপন কান্দু।  বিকেল কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি।  অভিযোগ, তখনই মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরীরে একাধিক জায়গায় গুলি লাগে কংগ্রেস কাউন্সিলরের। রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এ বারের পুরভোটে ১২ ওয়ার্ডের মধ্যে ৫টি করে ওয়ার্ডে জেতে কংগ্রেস ও তৃণমূল। ত্রিশঙ্কু পুরসভায় এক জয়ী নির্দল প্রার্থীর সমর্থন পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে কংগ্রেস কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় তোলপাড় পড়েছে ঝালদায়। পুলিশকে কাঠগড়ায় তুলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিংহ মাহাত। তিনি বলেন, "ঘটনার সময় কাছেই ছিল পুলিশের গাড়ি। ওসির মদতেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে।"

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget