এক্সপ্লোর

North 24 Parganas: ‘বহিরাগত প্রার্থী চাইছি না’, তৃণমূলের নামে বারাসাতের ১৪ নম্বর ওয়ার্ডে পোস্টার

Municipal Election: বহিরাগত প্রার্থী চাইছি না জানিয়ে তৃণমূলের নামে পোস্টার পড়েছে বারাসাত পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী তালিকা ঘোষণার আগেই ফেসবুকে প্রচার!

সমীরণ পাল, বারাসাত: ‘বহিরাগত প্রার্থী চাইছি না।’ পুরভোটের মুখে এই পোস্টার পড়ল উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের নামে পড়া এই পোস্টার ঘিরে শোরগোল তৈরি হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এটা বিরোধীদের কাজ। যদিও তা  মানতে নারাজ বিজেপি। 

অন্যদিকে, পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার আগেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে এলাকার তৃণমূল কর্মীকে প্রার্থী হিসেবে তুলে ধরে ফেসবুকে প্রচার শুরু হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। 

এ যেন গাছে কাঁঠাল, গোঁফে তেল! দলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। অথচ তার আগেই ফেসবুকে ঘুরছে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার! মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল বসু তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তাঁকে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে তুলে ধরে ফেসবুক ওয়ালে শুরু হয়েছে প্রচার, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘চারিদিকে ঘাসফুল, বসুনগর তৃণমূল। আসন্ন পৌর নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশিক মুখোপাধ্যায়ের স্নেহধন্য গোপাল বসু মহাশয়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।’

গোপাল বসুর সাফাই, ভালবেসে দলের সহকর্মীদের একাংশ এই কাজ করেছেন। 

মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘এর দায় দলের নয়। দল থেকে এখনও প্রার্থী ঘোষণা করেনি।’

বিজেপি অবশ্য তৃণমূলের এহেন প্রচার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। মধ্যমগ্রাম পশ্চিম মণ্ডল বিজেপি সভাপতি দেবাশিস চৌধুরীর কটাক্ষ, ‘তৃণমূলে শৃঙ্খলা নেই। এটাই ওদের সংস্কৃতি।’

২৭ ফেব্রুয়ারি হচ্ছে রাজ্যের বাকি ১০৮টি পুরসভার ভোট। আজ ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। তবে এরই মধ্যে বারাসাত ও মধ্যমগ্রামের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget