এক্সপ্লোর

Sandeshkhali Case: বকেয়া মেটাননি শাহজাহান-শিবুরা, সন্দেশখালিতে তৃণমূলের হয়ে দেওয়াললিখনেও নারাজ শিল্পীরা

TMC Brigade Rally: সংবাদমাধ্যমের সামনে সেই নিয়ে মুখ খুলেছে শিল্পীরা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দেশখালি: একটি একটি করে দিন এগোলেও, সন্দেশখালিতে ক্ষোভের আগুন নেভার নাম নেই। শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতিরা একে একে ধরা পড়লেও, এখনও অধরা সবের মূলে থাকা শেখ শাহজাহান। সেই আবহে নিত্য-নতুন আরও অভিযোগ উঠে আসছে। এবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন দেওয়াললিখন শিল্পীরা। (Sandeshkhali Case)

সন্দেশখালি ১ এবং ২ নম্বর ব্লকের তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থাকা তিন নেতা, শাহজাহান, শিবু এবং উত্তমের বিরুদ্ধে নারী নির্যাতন, ভেড়ির জন্য চাষের জমি দখল, জমি কেড়ে নিয়ে প্রাপ্য অর্থ না মেটানো, হুমকি, হুঁশিয়ারি-সহ বহু অভিযোগ সামনে এসেছে।  এবার শিল্পীকে দিয়ে দেওয়ালে লিখিয়ে, সেই টাকাও না মেটানোর অভিযোগ সামনে এল। (TMC Brigade Rally)

সংবাদমাধ্যমের সামনে সেই নিয়ে মুখ খুলেছে শিল্পীরা। স্থানীয় তিন শিল্পী জানিয়েছেন, একসঙ্গে তৃণমূলের হয়ে দেওয়াললিখনের কাজ করতেন তাঁরা। সন্দেশখালি এবং সংলগ্ন এলাকায় দেওয়াললিখনের দায়িত্ব তাঁদের উপরই ন্যস্ত ছিল। কিন্তু তাঁরা তাঁদের কাজ করে দিলেও, টাকা মেলেনি আজ পর্যন্ত। প্রাপ্য যেহেতু মেলেনি, তাই আগামী দিনে তৃণমূলের হয়ে আর দেওয়াললিখনের কাজ করবেন না বলেও জানিয়েছেন শিল্পীরা।

আরও পড়ুন: Sheikh Shahjahan Case : 'তার মানে আপনারা জানেন যে শাহজাহান কোথায় আছেন', পুলিশকে প্রশ্ন প্রধান বিচারপতির

পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের হয়ে দেওয়াললিখনের কাজ করেন শিল্পী অভিজিৎ সর্দার। তাঁর বক্তব্য, "শেখ শাহজাহানের কথায় দেওয়াললিখন করে দিয়েছিলাম। এখনও সেই কাজের ৮০ হাজার টাকা বাকি রয়েছে। টাকা পাইনি আমি। তাই আর দেওয়াল লিখব না সন্দেশখালিতে।"

শিল্পীরা বেঁকে বসায় আপাতত রং-তুলি হাতে তুলে নিতে হয়েছে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে। কয়েক জনকে সঙ্গে নিয়ে সন্দেশখালিতে দেওয়ালে রং-তুলি বোলাতে দেখা যায় তাঁকে। শুধোলে তিনি সংবাদমাধ্যমে বলেন, " আপনারা জানেন সন্দেশখালিতে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন যদিও সন্দেশখালি শান্ত। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কর্মীরা খুশি। আমি সবাইকে সঙ্গে নিয়ে দেওয়াললিখনের কাজ করছি।"

আগামী ১০ মার্চ ব্রিগেডে সমাবেশ রয়েছে তৃণমূলের। সেই উপলক্ষেই এখন সন্দেশখালিতে দেওয়াললিখনের কাজ শুরু হয়েছে। সেই কাজের দায়িত্ব গিয়ে পড়েছে বিধায়কের উপর, এতদিন যা শিবু সামলাতেন। কিন্তু সন্দেশখালির সাম্প্রতিক ঘটনাবলী, তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভএর আগুন, সব মিলিয়ে সন্দেশখালির মানুষকে ব্রিগেডমুখী করা যাবে তো? আশা ছাড়ছেন না বিধায়ক। তাঁর দাবি, কিছু লোক দলের ক্ষতি করেছেন বটে। তবে আবার দলকে মানুষের মনে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা কয়েক জন। সন্দেশখালি থেকে বহু মানুষ ব্রিগেড যাবেন বলে আশা করছেন তিনি।

কিন্তু ED-র উপর হামলার ৫৫ দিন পরও যখন অধরা শাহজাহান, তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে, সেই আবহে দলীয় নেতৃত্ব সন্দেশখালির দেওয়াললিখন পড়তে পারছেন কি? উঠছে এই প্রশ্নও। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget