এক্সপ্লোর

Sheikh Shahjahan Fan Club: শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখলে আস্ত মাঠ? চুনকাম করে ফেরাল পুলিশ

Sandeshkhali Situation: সন্দেশখালি থেকে DG রাজীব কুমার বেরিয়ে আসতেই শুরু হল কাজ।

সন্দেশখালি: নয় নয় করে ৪৯ দিন পার হতে চলেছে। এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে। আর এই আবহেই সন্দেশখালিতে 'শেখ শাহজাহান ফ্যান ক্লাবে'র দখল করে রাখা মাঠ ফিরিয়ে দেওয়া দিল পুলিশ। (Sandeshkhali Situation)। মাঠকে ঘিরে রাখা দেওয়ালে 'শেখ শাহজাহান ফ্যান ক্লাব' লেখাটিও ঢেকে দেওয়া হল চুনকামের প্রলেপে। সন্দেশখালি থেকে DG রাজীব কুমার বেরিয়ে আসতেই গতি পায় কাজ। দুপুর গড়ানোর আগে কাজ সম্পন্নও হয়। (Sheikh Shahjahan Fan Club)

বুধবার থেকে সন্দেশখালিতে সক্রিয় ভূমিকায় ছিলেন রাজ্য পুলিশের DG. অফিসারদের সঙ্গে দফায় দফায় সেখানে বৈঠক করেন তিনি। টোটোয় চেপে গোটা এলাকায় কার্যত টহল দেন তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। জমি দখল এবং অন্যায়-অত্যাচার নিয়ে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। 

ধামাখালিতে রাতও কাটান DG. এর পর বৃহস্পতিবার সকালে বারাসাত রেঞ্জের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় সন্দেশখালি থানায় পৌঁছন। সেখান থেকে বেরিয়ে আসেন DG. আর তার পরই 'শেখ শাহজাহান ফ্যান ক্লাবে'র দখল করে রাখা মাঠ ফেরানোর কাজে নেমে পড়ে পুলিশ। 

আরও পড়ুন: Sandeshkhali Situation: মিলত না পারিশ্রমিক, তার উপর মারধর, সন্দেশখালিতে এবার সরব প্রাক্তন তৃণমূল নেতারা

অরবিন্দ মিশন ময়দানের ওই মাঠ দখল করে রাখা নিয়েও অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই মাঠের দেওয়ালে লেখা ছিল 'শেখ শাহজাহান ফ্যান ক্লাব'। ফটকে তালা ঝোলানো থাকত, যাতে স্থানীয়রা ঢুকতেই না পারেন। এদিন সেই মাঠ স্থানীয়দের ফিরিয়ে দিতে উদ্যত হয় পুলিশ। প্রথমে তালা খোলা হয়। তার পর  চুনকামের প্রলেপে ঢেকে দেওয়া হয় দেওয়ালের লেখা।  

এর পর ওই মাঠে বৃক্ষরোপণ করেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত। আনা হয় নীল-সাদা বেলুন। সেই বেলুন দিয়ে সাজানো হয় মাঠ। এর পর কচিকাঁচাদের জার্সিও উপহার দেন বিধায়ক। বিধায়ক যদিও দাবি করেন, মাঠ দখল করা হয়নি। টুর্নামেন্টের জন্যই দেওয়াল লিখন হয়েছিল। কিন্তু স্থানীয়দের দাবি, ওই মাঠে প্রবেশের অধিকারই ছিল না তাঁদের। স্থানীয়রা জানিয়েছেন, আগে ওই মাঠে দিব্যি খেলাধুলো করতেন সকলে। কিন্তু শাহজাহান, তাঁর অনুগামী এবং উত্তম এবং শিবুদের খবরদারিতে তা বন্ধ হয়ে যায়। তাঁরাই মাঠের চারপাশে দেওয়াল তুলেছিলেন, যাতে কেউ ঢুকতে না পারেন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget