এক্সপ্লোর

Shyamnagar News: জাতীয় পতাকা তোলার সময় ড্রাম বাজানো কেন! শ্যামনগরে শিক্ষককে মারধরের অভিযোগ

North 24 Parganas News: স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, পতাকা তোলার সময় ড্রাম বাজানোর ঘটনা সামনে আসে। তাতে স্কুলের শিক্ষক রানা চৌধুরীর সঙ্গে বচসা বাধে স্কুলের প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা,শ্যামনগর: স্কুলে জাতীয় পতাকা (National Flag) তোলার সময় ড্রাম বাজানো হয়। তাকে ঘিরে পরিস্থিতি অপ্রীতিকর আকার ধারণ করল উত্তর ২৪ পরগনার (North 24 parganas News) কাউনগাছিতে। সেখানে স্কুলের শিক্ষককে মারধরের অভিযোগ উঠল (teacher Beaten Up)। প্রহৃত শিক্ষক হাসপাতালে ভর্তি। অভিযোগ স্কুলেরই প্রেসিডেন্টের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তরজা। 

পতাকা তোলার সময় ড্রাম বাজানোকে ঘিরে অশান্তি

উত্তর ২৪ পরগনার শ্যামনগরের কাউগাছির ঘটনা। সেখানকার স্বামী বিবেকানন্দ স্কুলেই জাতীয় পতাকা তোলাকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে জাতীয় পতাকা তোলার সময় স্কুলের ড্রাম বাজানো হয় বলে অভিযোগ সামনে আসে। তাকে কেন্দ্র করেই তেতে ওঠে পরিস্থিতি। 

স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, পতাকা তোলার সময় ড্রাম বাজানোর ঘটনা সামনে আসে। তাতে স্কুলের শিক্ষক রানা চৌধুরীর সঙ্গে বচসা বাধে স্কুলের প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষের। ক্রমে তা হাতাহাতি, মারামারিতে পৌঁছয়। স্কুলের শিক্ষককে প্রেসিডেন্ট মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন বলে জানা গিয়েছে। তাতে অসুস্থ হয়ে পড়েন ওই শিক্ষক। হাসপাতালে ভর্তি কার হয়েছে তাঁকে। 

আরও পড়ুন: CPM Rally: 'দিদিকে কে বাঁচায়, সেটাই দেখার', বহরমপুরের মিছিল থেকে সরব মহম্মদ সেলিম

পতাকা তোলার সময় ড্রাম বাজানোর ঘটনা এত বড় আকার ধারণ করল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে, স্কুলের প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষ স্থানীয় তৃণমূল নেতাও বটে। তাই রাজনৈতিক প্রভাব রয়েছে তাঁর। শুধু ড্রাম বাজানোকে কেন্দ্র করেই অশান্তি বাড়ে, নাকি আরও কিছু সমস্যা ছিল, তা বিশদে জানা যায়নি।

ঝাড়গ্রামেও অশান্তির পরিবেশ, পঞ্চায়েত দফতরে তালা ঝোলালেন গ্রামবাসীরা

অন্য দিকে, ঝাড়গ্রামের চিচড়ায় পঞ্চায়েত দফতরে গ্রামবাসীদের তালা লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে।  সেখানে বিক্ষোভেও শামিল হন গ্রামবাসীদের একাংশ। পরে পঞ্চায়েত প্রধানকে ঘিরেও বিক্ষোভ চলে দীর্ঘ ক্ষণ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত পর্যন্ত দু’জন কর্মী চিচড়া পঞ্চায়েত দফতরে কাজ করছিলেন। সেটা দেখেই বিজেপি কর্মীরা কয়েক জন গ্রামবাসীকে নিয়ে সেখানে জড়ো হন। অভিযোগ করেন, বিভিন্ন কারচুপি ঢাকতে ফাইল লোপাটের জন্যই গভীর রাতে কাজ করছিলেন ওই দুই কর্মী। এর পর রাতেই পুলিশ ডেকে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবারও সেই তালা খোলেনি।

যদিও পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, কোভিডের জন্য সমস্ত পরিষেবা চালু থাকলেও দফতরের কাজ বন্ধ ছিল। সেই জমে যাওয়া কাজ গোছাতেই রাত পর্যন্ত নথির কাজ চলছিল। এই মুহূর্তে পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল ঝাড়গ্রাম জেলায় রয়েছে। সেই জন্যই দুর্নীতির প্রমাণ লোপাটে পঞ্চায়েত তৎপর হয়ে উঠেছে বলে পাল্টা দাবি বিক্ষোভকারীদের। তদন্তের নির্দেশ এলে তবেই তালা খুলবে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget