এক্সপ্লোর

Sodepur News: পর পর মৃত্যু বাবা এবং মায়ের, নবমীর পর থেকে নিখোঁজ সোদপুরের যুবক, প্রশাসনের কাছে সাহায্যের আর্জি পরিবাররে

North 24 Parganas News: সোদপুর সুখচরের টিএন ব্যানার্জি রোডের বাসিন্দা ওই যুবক। নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে তুলি। বয়স ৩৫ বছর।

সমীরণ পাল, সোদপুর: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) সোদপুর (Sodepur News) থেকে আবারও নিখোঁজ এক যুবক। দুর্গাপুজোর  নবমীর পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে (Missing Man)। পরিবারের তরফে থানায় ডায়েরি করা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। এ বার সিআইডি এবং লালবাজারের দ্বারস্থ হচ্ছে যুবকের পরিবার। সুস্থ অবস্থায় যুবককে ফিরে পাওয়াই এখন একমাত্র লক্ষ্য তাঁদের। 

সোদপুরে আরও এক যুবক নিখোঁজ, খোঁজ নেই এখনও

সোদপুর সুখচরের টিএন ব্যানার্জি রোডের বাসিন্দা ওই যুবক। নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে তুলি। বয়স ৩৫ বছর। উচ্চ মাধ্যমিক দিয়ে মোটর মেকানিক্স পাস করেন তিনি। তার পর দীর্ঘদিন কর্মহীন রয়েছে। এ বছর জানুয়ারি মাসে মারা যান বাবা রুদ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তার পর এপ্রিল মাসে সাগর দত্ত হাসপাতালে মারা যান মা-ও। এর পর থেকে একাই সুখচর টিএন ব্যানার্জি রোডের ‘অরুণিমা’ আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ‘অরুণিমা’ আবাসনেই ফ্ল্যাট রয়েছে দেবাশিসের কাকার। আচমকা কিছু দিন আগে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন বলে কাকাকে জানান দেবাশিস। ব্য়ারাকপুরে নতুন ফ্ল্যাট কিনেছেন বলে জানান কাকা এবং কাকিমাকে। পুজো মিটলে তাঁদের নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে যাবেন বলে জানান। কিন্তু পুজোর সময় হঠাৎই জানান, বাড়িতে একা থাকতে ভাল লাগছে না তাঁর। ঠাকুর দেখতে যাচ্ছেন।

আরও পড়ুন: Balagarh News: উৎসবের মরসুমে বাজার আগুন, অথচ জমি থেকে ৩-৫ টাকা দরেই বিক্রি শশা, গরুকে খাইয়ে প্রতিবাদ কৃষকদের

দেবাশিসের পরিবার জানিয়েছে, কাকার বাড়িতেই সপ্তমীর দিন খাওয়া-দাওয়া সারেন তিনি। কিন্তু নবমীর পর থেকে ফোনে আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। যত বারই ফোন করা হচ্ছে, অপর প্রান্ত থেকে সুইচ অফ করা রয়েছে বলে শোনা যাচ্ছে। নবমীর রাত সাড়ে ১০টায় শেষ বার দেবাশিস হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিলেন বলে জানা গিয়েছে। তার পর নয় দিন পার হয়ে গেলেও, তাঁর কোনও খবর নেই। 

নবমীর পর থেকে যোগাযোগ করা যায়নি যুবকের সঙ্গে

দেবাশিসের পরিবারের তরফে খড়দা থানায় নিখোঁজের ডায়েরি দায়ের করেন। কিন্তু তদন্তে নেমে দেবাশিসের খোঁজ পায়নি পুলিশ। এখনও তদন্ত চলছে। তার মধ্য়েই শুক্রবার দেবাশিসের পরিবারে লোকজন সিআইডি ভবনে যাচ্ছেন। লালবাজারের সঙ্গেও যোগাযোগ করতে উদ্য়োগী হয়েছেন তাঁরা। আতঙ্ক এবং দুশ্চিন্তায় দিন কাটছে গোটা পরিবারের। এ ভাবে নিখোঁজ হয়ে যাওয়া কতজনের দেহ উদ্ধারের খবর দেখেন সংবাদমাধ্যমে। তাতে উদ্বেগ আরও বেড়েছে। সুস্থ অবস্থায় দেবাশিস ফিরে আসুন, সেই প্রার্থনাই করছেন সকলে। এ ব্যাপারে পুলিশ এবং প্রশাসনের সাহায্য় চাইছেন তাঁরা। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget