এক্সপ্লোর

North and South Dinajpur Weather Update: মেঘলা আকাশেই জাঁকিয়ে শীত ! আজ কেমন আবহাওয়া থাকবে এই দুই জেলায় ?

Weather Update: পরিষ্কার আকাশ বদলে যেতে পারে মেঘের চাদরে, আজ থেকে বদলে যেতে পারে উত্তর দিনাজপুরের আবহাওয়া। হাওয়া অফিস বলছে. আজ সপ্তাহের শুরু থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে উত্তর দিনাজপুরের আবহাওয়া।

Weather Update: পরিষ্কার আকাশ বদলে যেতে পারে মেঘের চাদরে, আজ থেকে বদলে যেতে পারে উত্তর দিনাজপুরের আবহাওয়া। হাওয়া অফিস বলছে. আজ সপ্তাহের শুরু থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে উত্তর দিনাজপুরের আবহাওয়া। সেই ক্ষেত্রে সকাল থেকেই কুয়াশার সাক্ষী থাকবে উত্তর দিনাজপুরবাসী।তবে মেঘের কারণে পিছিয়ে যেতে পারে জেলার শীতের ক্যালেন্ডার। গত সপ্তাহেই অনেকটা নামার পর ফের কিছুটা থমকেছে শীতের আগমন।

আবহাওয়া দফতরের সকাল ৬টার রিপোর্ট বলছে, ১৬ ডিগ্রিতে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বেলা দিকে এই তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে। সঙ্গে সঙ্গী হবে মেঘ।চলতি সপ্তাহেই নামবে ৩-৪ ডিগ্রি পারদ। শীত প্রকোপ দেখা যাবে দুই দিনাজপুরে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ শতাংশ। ঘণ্টায় ২ কিমি বেগে বইছে উত্তরের বাতাস। তাই মেঘ থাকলেও হিমেল হাওয়ার স্পর্শ অনুভূত হবে জেলায়। 

South Dinajpur Weather update: একই পরিস্থিতি হবে দক্ষিণেও। হাওয়া অফিস বলছে, সকাল ৬টার পরই ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে জেলার তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ শতাংশ। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ কমতে চলেছে জেলায়। ইতিমধ্য়েই যার ইঙ্গিত পেয়েছে দক্ষিণ দিনাজপুরবাসী। সাকলা থেকেই কুয়াশা হবে নিত্যদিনের সঙ্গী। আজ রাতের দিকে এক ধাক্কায় অনেকটাই কমতে পারে পারদ।

West Bengal Weather Update:  কেমন থাকছে বঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বজায় থাকবে। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্য জেলার তুলনায় কম থাকবে।

হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়ছে, বঙ্গে শীত আসতে খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে মিঠে রোদের সঙ্গে হিমেল পরশে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের শেষে আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি কমতে পারে তাপমাত্রাও। জাঁকিয়ে শীত না পড়লেও পরের সপ্তাহ থেকে শীতের (Winter Forecast) শিরশিরানি বেশ টের পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই কমবে তাপমাত্রা ।দক্ষিণবঙ্গে (South Bengal) চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। দু -এক দিনের মধ্য়ে জাঁকিয়ে শীত না পড়লেও, সকাল-সন্ধেয় হালকা ঠান্ডার (Winter) আমেজ থাকবে বিভিন্ন জেলায় (District Weather Update)।  

 

সেরা শিরোনাম

Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
Kunal Ghosh: তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ
তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget