এক্সপ্লোর

North Bengal Earthquake: ফের ভূমিকম্প উত্তরবঙ্গে, একাধিক জেলায় কম্পন অনুভূত, উৎসস্থল ভুটান

North Bengal Earthquake: রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের উৎসস্থল ভুটান, থিম্পু থেকে ৪৮ কিমি দক্ষিণ পশ্চিমে।

জলপাইগুড়ি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক এলাকা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। রাতে আচমকা কম্পন বুঝতে পেরে আতঙ্কে বাডি় থেকে বেরিয়ে আসতে দেখা গেল স্থানীয়দের। তবে কয়েক সেকেন্ডই কম্পন স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। 

বৃহস্পতিবার রাত ৮টা বেজে ১৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই মোটামুটি কম্পন অনভূত করেছেন বাসিন্দারা। জানা গিয়েছে, এ দিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান। থিম্পু থেকে ৪৮ কিমি দক্ষিণ পশ্চিমে, ভূৃগর্ভের ১০ কিলোমিটার নীচে থেকে কম্পন ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মেলেনি হতাহতের খবরও।

জলপাইগুড়ির এক বাসিন্দা জানিয়েছেন, রাস্তার উপর বাড়ি তাঁদের। বড় গাড়ি গেলে বাড়ি কাঁপছে বলে মনে হয়। এ দিনও প্রথমে তেমনটাই ভেবেন তাঁরা। কিন্তু কম্পন কিছু ক্ষণ স্থায়ী হওয়ায় সন্দেহ হয় তাঁদের। বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার পরই জানতে পারেন ভূমিকম্প হয়েছে বলে। একে করোনা, তার উপর ভূমিকম্প, প্রকৃতির রোষে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় বলে জানিয়েছেন তিনি। ়

আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যে ১৫ হাজার পার করোনার দৈনিক সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যাও

এর আগে, গত বছর জুলাই মাসে উত্তরবঙ্গে ভূমিকম্প হয়। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। জলপাইগুড়ি, কোচবিহার, বালুরঘাট-সহ আশেপাশের জেলায় কম্পন অনুভূত হয়। সে বার কম্পনের উৎসস্থল ছিল মেঘালয়।

তারও আগে, এপ্রিলে, শেষ দফার ভোট চলাকালীন ভূমিকম্প হয় উত্তরবঙ্গে। সে বার কম্পনের উৎসস্থল ছিল অসমের শাণিতপুর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। সে বারও প্রাণহানি ঘটেনি।।

তবে বাংলা, অসম বা মেঘালয়ই নয়, গত বছর একাধিক রাজ্যে ভূমিকম্প হতে দেখা গিয়েছে। বিজ্ঞানীদের দাবি, আগামী দিনে আরও বাড়বে ভূমিকম্প। এর জন্য জলবায়ু পরিবর্তন এবং উষ্ণায়ণকে দায়ী করছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে

ভিডিও

Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী
Malda News: তৃণমূল নেতার অনুগামীদের বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান
TMC News: তোলাবাজি, লুঠপাট, ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা
Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget