এক্সপ্লোর

North Bengal Disaster : উত্তরবঙ্গে 'ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার' আরও এক BJP বিধায়ক !

North Bengal Disaster BJP MLA Attacked: ভুটান সীমান্তের বিত্তিবাড়িতে ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে আরও এক বিজেপি বিধায়ক!

অরিন্দম সেন,উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে হেনস্থার শিকার আরও এক বিজেপি বিধায়ক! ত্রাণ দিতে কুমারগ্রামের বিধায়ককে ফের বাধা, গো ব্যাক স্লোগান। ভুটান সীমান্তের বিত্তিবাড়িতে ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে মনোজ ওঁরাও।

আরও পড়ুন, 'খগেন মুর্মুর আঘাত গুরুতর, অস্ত্রোপচারও হতে পারে..'! শিলিগুড়ির হাসপাতালে শুভেন্দু, মুখ্যমন্ত্রীর দেখতে যাওয়া নিয়ে কী প্রতিক্রিয়া ?

একদিকে রাজ্যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেছে! এখনও পর্যন্ত ২৯টি প্রাণ চলে গেছে! কিন্তু তারমধ্যেও রাজ্যে হামলা সংস্কৃতি চলছেই! গতকাল নাগরাকাটায় দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছিল মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে। আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আজ ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হল কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে! তাঁর গাড়ির কাচ ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি আক্রান্ত হলেন মহিলারা।

এমনকী বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বহিনীর জওয়ানদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়ালেন বিক্ষোভকারীরা। বিজেপির অভিযোগ, তৃণমূলের নেতাদের নেতৃত্বেই পরিকল্পনা করে বিজেপির জনপ্রতিনিধিদের ওপর আক্রমণ করা হচ্ছে। যদিও গোটা বিষয়টাকে মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলছে তৃণমূল। 

একদিকে অসহায় মানুষ কাঁদছে! অন্য়দিকে উত্তরবঙ্গে বিজেপির জনপ্রতিনিধিদের হেনস্থা অব্য়াহত!মুখ্য়মন্ত্রী যেদিন জখম বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে দেখতে গেলেন সেদিনই কার্যত হেনস্থা হতে হল আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও-কে। প্রথমে বিজেপি বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ! তারপর গো ব্যাক স্লোগান! ধাক্কাধাক্কি, তুমুল হই-হট্টগোল,বিক্ষোভকারী ও বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের মধ্যে হুলস্থুলকাণ্ড বাঁধল। ভেঙে দেওয়া হল বিধায়কের গাড়ির কাচ!বিক্ষোভকারীরা চড়াও হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর! 
 
মুখ্যমন্ত্রীর সফরের দিন সোমবার, নাগরাকাটায় রক্তাক্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আক্রান্ত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার ২৪ ঘণ্টার মধ্যে এবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে হেনস্থা হতে হল স্থানীয় বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে! কুমারগ্রাম বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও বলেছেন, এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি, তার নেতৃত্বে গুটিকয়েক তৃণমূলের হার্মাদ তারা আটকানোর চেষ্টা করছে। আমরা এসেছিলাম ত্রাণ দিতে। যা হওয়ার তাই হয়েছে। তৃণমূল নেতারা এসেছে। তারা আটকাচ্ছে। ত্রাণ দিতে দেবে না। কুমারগ্রাম (উত্তর) তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি তনুময় দাস বলেন, এতদিন বিজেপির কোনও নেতা বা MLA-কে দেখতে পাওয়া যায়নি। কিন্তু আজকে হঠাৎ ওনারা যখন এভাবে নোংরা রাজনীতি করতে নেমেছেন, তখন সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে।  
 
আর এখানেই প্রশ্ন উঠছে, বিরোধী দলের জনপ্রতিনিধিদের মারধর-হেনস্থা-রক্তাক্ত করা, কখনও কনভয়ে আক্রমণ....কখনও জুতো ছোড়া...বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন? এ কোন সংস্কৃতি?মঙ্গলবার লাঠি ও ঢাল উঁচিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেন কুমারগ্রামের বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বিক্ষোভকারীদের। অঞ্চল সভাপতি,কুমারগ্রাম (উত্তর) তৃণমূল কংগ্রেস তনুময় দাস, ওনার যে দেহরক্ষী, আমাদের তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষের গায়ে হাত তুলেছে এবং লাঠিচার্জও করেছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget