এক্সপ্লোর

North Bengal Disaster: বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী, এই নৃশংসতার জন্য বাংলার মানুষই শাস্তি দেবে : সুকান্ত

Sukanta Attacks Mamata: ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপির সাংসদ ও বিধায়ক, কী বললেন সুকান্ত ?

কলকাতা: ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক। গুন্ডামির শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সাংসদ খগেন মুর্মু। মাথা ফেটে গেছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

আরও পড়ুন, উত্তরবঙ্গে BJP নেতারা আক্রান্ত, সেলিম বললেন, 'খগেন মুর্মু-শঙ্কর ঘোষ একসময় বামপন্থী ছিলেন..'

'বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী..', কী বলছেন সুকান্ত ?

তিনি বলেন, 'বিধ্বস্ত উত্তরবঙ্গে মৃত্যুমিছিল, খবর পেয়েও কার্নিভালে ব্যস্ত মুখ্যমন্ত্রী। বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর মুখ্যমন্ত্রী। গতকাল থেকেই উদ্ধারকাজ ও ত্রাণ দিচ্ছিল বিজেপির নেতা কর্মীরা। বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। মমতার পুলিশের সামনেই নির্মমভাবে হামলা।এই অমানবিক নৃশংসতার জন্য বাংলার মানুষই শাস্তি দেবে', আক্রমণ সুকান্ত মজুমদারের।

 শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সাংসদ খগেন মুর্মু, ঠিক কী হয়েছিল ?

ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে পড়েন এদিন বিজেপির সাংসদ ও বিধায়ক। মাথা ফেটে যায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর
পিছন থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। নাগরাকাটার বামনডাঙা যাওয়ার মুখে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক, সাংসদ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়িতে পাথর, জুতো, লাঠি দিয়ে আঘাত চলে বলে অভিযোগ।বিক্ষোভের মুখে এরপর এলাকা ছাড়েন বিজেপি বিধায়ক-সাংসদরা। এই ঘটনার পর পিছনে তৃণমূল আছে, বলেই অভিযোগ বিজেপির। এদিন ঘটনার পর চালসা থেকে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত খগেন মুর্মুকে। 

এই ঘটনায়, এদিন শুভেন্দু বলেন, যে রক্তের ছবি -ভিডিও গোটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ দেখল, এটা দেখার পরেতো কারওই বলার মত ভাষা, ডিকশনারিতে নেই। বলার মত ভাষা ডিকশনারিতে খুঁজে পাচ্ছি না, যে কী ভাষা দিয়ে এটাকে নিন্দা করা যায়। এটা একটা বর্বর সরকার। অমানবিক সরকার। এবং তৃণমূল কংগ্রেসের চিহ্নিত গুন্ডারা, একটা বিশেষ সম্প্রদায়ের, তারা করেছে। এবং এটা পরিকল্পিত। যেহেতু গতকাল কার্নিভ্যালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উৎসব-নাচ, তাতে ওরা ভীষণভাবে, সাধারণ মানুষদের কাছে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্যমন্ত্রী ঘৃণীত ব্যক্তিতে পরিণত হয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget