এক্সপ্লোর

North Bengal Disaster : দার্জিলিংয়ের আরও বিপদ? দুর্যোগে বাড়ছে মৃত্যু, ঘর-বাড়ি ধুয়ে সাফ, চরম দুর্দশা মিরিকের

দুর্ঘটনা এড়াতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

আবির দত্ত, মিরিক : এমন ভয়াল রূপ প্রকৃতির ! স্মরণাতীত কালে দেখেনি মিরিকবাসী। বলছেন ঘরহারানো-ছাদহারানো মানুষগুলো। পর্যটনের ভরা মরসুমে তছনছ সবকিছু। আবার কবে সেরে উঠবে পাহাড়, ভেবে কুল পাচ্ছেন না কেউ। বরং মাথার উপর খাড়ার মতো ঝুলে রয়েছে আবহাওয়া দফতরের আরও বিপর্যয়ের পূর্বাভাস। 

একের পর এক মৃত্যু সংবাদ

বৃষ্টি-ধসে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি মিরিক জুড়ে। উত্তরবঙ্গে প্রকৃতির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। আহত ৫৬ জন। বহু মানুষে এখনও কোনও খোঁজ নেই । মিরিকে একের পর এক মৃত্যু সংবাদ আসছে। আর কত মানুষ ঘরে ফিরবে না কে জানে !

ফুঁসছে বালাসন নদী

প্রবল জলের তোড়ে ভেঙে চুরমার দুধিয়া সেতু। মিরিকের সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম পানিঘাটা সেতুতে আশ্রয় নিয়েছেন ধসে বিপর্যস্ত বহু মানুষ। ঘর আর নেই। হারিয়েছেন গেরস্থালির সবটুকু। এথন শুধু চেষ্টা প্রাণরক্ষার। তাও যেন পদ্মপাতায় জল। সেতুর নীচে ফুঁসছে বালাসন নদী। জলের তোড়ে ধুয়েমুছে সাফ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা।

'বাড়িটাই না থাকলে, থাকব কীভাবে '

ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এলাকার মোবাইল টাওয়ারটি। স্তম্ভের নীচে মাটি গিয়েছে ধসে।  যে কোনও মুহূর্তে উপড়ে যেতে পারে  টাওয়ারটিও। ভয়াবহ অবস্থায় দিন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। 'যা রোজগার করেছি এই বাড়িতেই লাগিয়েছি। এখন এই বাড়িটাই না থাকলে, থাকব কীভাবে আপনারাই বলুন। ' বলছেন চরম অনিশ্চয়তার দিন কাটানো দুধিয়ার বাসিন্দা মালা রাওয়াত। 

 ত্রাণ নিয়ে ক্ষোভ

এদিকে এরই মধ্যে ত্রাণ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ধ্বংসের এমন মারাত্মক ছবি আগে কখনও দেখা যায়নি বলে দাবি করেছেন স্থানীয়রা। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রবল ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। কারও কারও মতে, ভোট এলেই নেতাদের ছোটাছুটি পড়ে যায়। এমন বিপর্যয়ের দিনে কারও দেখা নেই।  

আটকে  কলকাতার পর্যটক  

মিরিকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বাঙালি পর্যটকরা। যাদবপুুরের বাসিন্দা জন্টি রায় বর্মন, তপোব্রত মণ্ডল। পঞ্চমীর দিন বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে আসেন তাঁরা। শনিবার মিরিকে এসে আটকে পড়েছেন। বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
ভয়াবহ পরিস্থিতি। প্রশাসনের সহযোগিতায় কোনওমতে বাড়ি ফিরতে চাইছেন যাদবপুরের বাসিন্দারা। 

শিলিগুড়ি দার্জিলিংয়ের রাস্তা বন্ধ

ধস নেমেছে কার্শিয়ঙের গৌরিশঙ্কর চা বাগানের কাছে রোহিনী রোডে। দুর্ঘটনা এড়াতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার এই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কার্শিয়ঙের হুইসলখোলার কাছে ১১০ নম্বর জাতীয় সড়কের উপর পাথরের চাঁই পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা।  

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget