এক্সপ্লোর

North Bengal Medical College: ‘করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নয়’, সংক্রমণ বাড়তেই নোটিস জারি উত্তরবঙ্গ মেডিক্যালে

North Bengal Medical on Covid Patients: জানানো হয়েছে, ২ দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কো-মর্বিডিটি থাকলে ভর্তি করা হবে। অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নীচে থাকলে হাসপাতালে ভর্তি নেওয়া হবে।

সন্দীপ সরকার, কলকাতা: ফের বাড়ছে করোনায় দৈনিক সংক্রমণ (Corona Positive Cases)। দেশের সঙ্গে সঙ্গে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের পরিসংখ্যানও। আর সেই আবহেই হাসপাতালে ভর্তি নিয়ে নতুন নির্দেশিকা (New Regulation) জারি করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (North Bengal Medical College)।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নতুন নোটিস

‘করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এলেই ভর্তি নয়’, রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধির মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের তরফে নোটিস জারি করা হল। ‘নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া হাসপাতালে এলেই ভর্তি নয়’, রোগীর চাপ বাড়ার কারণ দেখিয়ে বিজ্ঞপ্তি জারি উত্তরবঙ্গ মেডিক্যালের। 

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২ দিন ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কো-মর্বিডিটি থাকলে ভর্তি করা হবে। অক্সিজেনের মাত্রা ৯৪ শতাংশের নীচে থাকলে হাসপাতালে ভর্তি নেওয়া হবে। করোনা আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে এমনটাই জানিয়ে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।

যাঁরাই করোনা নিয়ে হাসপাতালে আসছেন, মৃদু উপসর্গ থাকলেও তাঁদের ভর্তি করে নিলে, হাসপাতালের পরিকাঠামোর উপরে একটা অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হচ্ছে। যাঁদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়তো নেই, তাঁদের তাই ভর্তি করা হবে না। এই কারণে কোভিড আক্রান্তদের ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। 

রাজ্যের করোনা গ্রাফ

অন্যদিকে চতুর্থ ঢেউ (Fourth Wave) নিয়ে উদ্বেগের মধ্যে, রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ (Daily Case)। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ১৩২। গতকাল এই সংখ্যাটা ছিল ১ হাজার ৮২২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূন্য। গতকাল মৃত্যু হয় ৩ জনের। তবে গত ২৪ ঘণ্টার হিসেবে রাজ্যে বেড়েছে পজিটিভিটি রেট। একদিনে পজিটিভিটি রেট ১৫.১২ শতাংশ।

আরও পড়ুন: PAC Chairman: দলত্যাগ-বিরোধী আইনে বকেয়া শুনানি, পিএসি-র নয়া চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দেশে ইতিমধ্যেই আছড়ে পড়েছে করোনার ফোর্থ ওয়েভ। হু হু করে বাড়ছে সংক্রমণ। তবে, আশার কথা, তা আগের মতো প্রাণঘাতী নয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের থেকে কিছুটা আলাদা উপসর্গ দেখা যাচ্ছে চতুর্থ ওয়েভে। এই পরিস্থিতিতে রাজ্যে একদিনে সামান্য কমেছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৩৫ হাজার ৬১৭। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২২৫। রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৬৭ জন। শতাংশের নিরিখে সুস্থতার হার ৯৮.৪১ শতাংশ। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৪৭৮ জনের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget