এক্সপ্লোর

North Bengal Rain: দার্জিলিং-কার্শিয়ঙে পরপর ধস, তিস্তার সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি

অতি বৃষ্টির জেরে গতকাল দার্জিলিং স্টেশনের কাছেও পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। কার্শিয়ং পুর-এলাকায় ধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। তবে হতাহতের কোনও খবর নেই।

রাজা চট্টোপাধ্যায় , সনৎ ঝা, মোহন প্রসাদ , উমেশ তামাং, দার্জিলিং :   পাহাড়ে লাগাতার বৃষ্টি। জলপাইগুড়ি জেলায় তিস্তার সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। চলছে মাইকে প্রচার।

তিস্তা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। ফলে জলপাইগুড়িতে তিস্তা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়ছে। বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙার আশঙ্কা। তিস্তায় জল বাড়ায়, জলপাইগুড়ি পুরসভার বিবেকাননন্দ পল্লি ও সারদা পল্লি এলাকা জলমগ্ন। রাতে এলাকা পরিদর্শনে যান জেলাশাসক ও পুলিশ সুপার। জলপাইগুড়ি পুর-এলাকা ছাড়াও জলমগ্ন ক্রান্তি, মৌয়ামারি, চাঁপাডাঙা, নন্দনপুর, বোয়ালমারি ও পাতকাটা এলাকা। এই সমস্ত এলাকার বাসিন্দাদেরও নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়েছে। 

দেখুন :

Darjeeling Rian: রাত থেকে দার্জিলিংয়ে শুরু টানা বৃষ্টি, ঘরবন্দি বাসিন্দারা | Bangla News | ABP Ananda Videos

পাশাপাশি, কালিম্পঙে মেঘ ফেটে বৃষ্টি। তিস্তার জলে ডুবে গিয়েছে পাহাড়ি রাস্তাও। সেবকের কাছে আটকে দেওয়া হচ্ছে গাড়ি। কালিম্পং ও গ্যাংটকগামী ১০ নম্বর জাতীয় সড়কের তিনমাইল ও ২৯ মাইলে ধস নামে। ফলে বড় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। মংপুতে রাস্তায় গাছ উপড়ে শিলিগুড়ি-কালিম্পং যোগাযোগ বিচ্ছিন্ন।

অতি বৃষ্টির জেরে গতকাল দার্জিলিং স্টেশনের কাছেও পাহাড়ি রাস্তায় ধস নেমেছে। কার্শিয়ং পুর-এলাকায় ধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। তবে হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন : 

বৃষ্টিতে দার্জিলিংয়ে ধসে পড়ল বাড়ি, মৃত শিশু সহ ৩

সোমবার রাত থেকেই অঝোরে বৃষ্টি পড়ছে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং-এ! পাহাড়ে বসেই অনেকে আবার পাহাড় দেখছেন অনলাইনে।  কলকাতা থেকে আসা পর্যটক তন্ময় চক্রবর্তী জানালেন., যে ভাবে বৃষ্টি হচ্ছে তাতে দার্জিলিং-এ থেকে অনলাইন ট্যুর করছি। বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বিহারের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গবাসী বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পেলেও, দুর্যোগ ঘণীভূত উত্তরে। বৃহস্পতিবার পর্যন্ত ছাতা মাথাতেই থাকতে হবে পাহাড়কে, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিকে আশঙ্কা বাড়িয়ে কালিম্পং-এর একাধিক জায়গায় ইতিমধ্যেই নেমেছে ধস! প্রশাসন সূত্রে খবর, প্রবল বৃষ্টিতে গোকে থেকে সিঙ্গল বাজার সড়কে নেমেছে ধস। রিম্বিকের একটি লোহার সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবল বৃষ্টিতে। ব্যাহত হয়েছে সুখিয়াপোখরি থেকে মানেভঞ্জন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা। বহু পর্যটক আটকে পড়েছেন সান্দাকফু ও মানেভঞ্জনে। তবে ৫৫ নম্বর জাতীয় সড়ক ও রোহিণীর মতো গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়নি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget