এক্সপ্লোর

North Bengal University: ব্যারিকেড ঠেলে গেট ভাঙার চেষ্টা, বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

Darjeeling News: আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের জমি কোনও ভাবেই অন্য দফতরকে হস্তান্তর করা যাবে না। এদিন সকাল থেকেই এই দাবিতেই সরব হয়েছেন আন্দোলনকারীরা।

সনৎ ঝা, দার্জিলিং: বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ মঞ্চের বিক্ষোভে ধুন্ধুমার। ব্যারিকেড ঠেলে গেট ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু। আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের জমি কোনও ভাবেই অন্য দফতরকে হস্তান্তর করা যাবে না। এদিন সকাল থেকেই এই দাবিতেই সরব হয়েছেন আন্দোলনকারীরা। 

উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দফতরের সামনে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের একাংশ অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ বিঘা জমি হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য পর্যটন দফতরকে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়েই সংঘাত। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের একাংশের আশঙ্কা ওই অংশের মধ্যেই হোটেল তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয়ের জমিতে হোটেলের ব্যবসা চালানো হবে বলেই সংশ্লিষ্টদের আশঙ্কা। জমি কেন পর্যটন দফতরকে দেওয়া হবে তা নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহল। যদিও এখনও পর্যন্ত তার সদুত্তর মেলেনি বলেই খবর। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে ‘উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাঁচাও’ মঞ্চ। যার আত্মপ্রকাশও ঘটেছে আজ। 

বিশ্বভারতীতে অব্যাহত বিক্ষোভ:  এদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলছেই। আজ এই আন্দোলন ৩ দিনে পড়ল। বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারনের দাবিতে উপাচার্যের বাংলোর সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়াদের একাংশ। শিক্ষার পরিবেশ ফেরানো ও উপাচার্যকে অপসারণের দাবিতে বুধবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।

বুধবার উপাচার্যের অফিসে ঢুকতে গেলে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে হাতাহাতি বেধে যায় নিরাপত্তারক্ষীদের। বিশ্ববিদ্যালয়ের অফিসে ঘেরাও করে রাখা হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর, বুধবার গভীর রাতে শাবল-গাঁইতি দিয়ে গেটের তালা ভেঙে উপাচার্যর অফিসের ভিতরে ঢোকেন বেসরকারি নিরাপত্তারক্ষীরা। তারপর পুলিশ এসে, রাত তিনটে নাগাদ নিয়ে যায় উপাচার্যকে।  উপাচার্য ঘেরাওমুক্ত হওয়ার পর আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। বিদ্যুৎ চক্রবর্তীর সরকারি বাসভবনের সামনে অস্থায়ী মঞ্চ বেধে শুরু হয় অবস্থান- বিক্ষোভ। কিন্তু, সেই মঞ্চে বসতে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মঞ্চ খুলে দেওয়া হয়। তারপর সেখান থেকে ১০০ মিটার দূরে ফের মঞ্চ বেধে ফের অবস্থানে বসেন আন্দোলনকারী পড়ুয়ারা। উপাচার্যর নামে একাধিক পোস্টার লাগানো হয়। অন্যদিকে, ছাত্র বিক্ষোভের জেরে উপাচার্যের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

আরও পড়ুন: West Midnapore: ট্রাক ড্রাইভারকে লক্ষ্য করে পরপর গুলি, খড়গপুরে ফের শ্যুটআউট

সেরা শিরোনাম

News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Baruipur incident : কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
কীভাবে ঘটানো হয়েছিল গোটা অপরাধ ? বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget