এক্সপ্লোর

West Midnapore: ট্রাক ড্রাইভারকে লক্ষ্য করে পরপর গুলি, খড়গপুরে ফের শ্যুটআউট

Kharagpur Shootout: গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের জকপুর রেল ব্রিজের উপরে।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: খড়গপুরে (Kharagpur) ফের শ্যুটআউট। জকপুরে রেল ব্রিজের (Rail Bridge) কাছে ট্রাক ড্রাইভারকে লক্ষ্য করে গুলি। ছিনতাইয়ের উদ্দেশ্যে পরপর ৩ রাউন্ড গুলি। গুলিতে আহত হন ট্রাকের খালাসি। টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।

খড়গপুরে ফের শ্যুটআউট: গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের জকপুর রেল ব্রিজের উপরে। পুলিশ সূত্রে খবর ওড়িশা থেকে কয়লা বোঝাই ট্রাক খড়গপুরে আসছিল। সেই সময় মোটর বাইরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ট্রাকের সামনে দাঁড়িয়ে পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই কাজ করেছে তারা। গুলিতে আহত হন ট্রাকের খালাসি।  আহত ব্যক্তির নাম নাজমুল শাকিল। নাজমুলকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Midnapore Medical College) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রেফার করা হয় SSKM-এ। ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

জকপুর এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান নান্টু দোলাই বলেন, "শুনেছি গতকাল রাতে জকপুর হাইওয়েতে যে ব্রিজ আছে সেই ব্রিজের ওখানে একটা ট্রাককে ধাওয়া করে এসে তাতে ৩ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। সেইগুলিতে ট্রাকের খালাসি আহত হয়েছেন। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেছে। এমন বহু ঘটনা ঘটেছে। আমরা গ্রামবাসীদের পক্ষ থেকেও পাহারা দিচ্ছি। প্রতিনিয়ত চেকিং চলছে ওই এলাকায়। রাত দুটোর সময় ঘটনা ঘটছে। আমরা চাইছি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।''

চলতি মাসেই বজবজে (Budge Budge) বিয়ের অনুষ্ঠানে গুলি চালানোর ঘটনা ঘটে। আত্মীয়ের বিয়েতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, ওই বিয়ের অনুষ্ঠানে শূন্যে গুলি ছোড়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। সেইসময় গুলি ছিটকে তৃণমূল নেতা প্রসেনজিৎ মিত্রর পিঠে লাগে। এসএসকেএমে তৃণমূল নেতার (Trinamool Congress) অস্ত্রোপচার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার পুলিশ (Diamond Harbor Police) জেলা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স নেই বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূল নেতার (TMC Leader) পরিবারের তরফে অভিযোগ না হওয়ায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।

আরও পড়ুন: Supreme Court: নিয়োগে ‘বেনামি আবেদন’ মামলা, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

সেরা শিরোনাম

Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget