এক্সপ্লোর

North Bengal Weather: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কার্যত বিচ্ছিন্ন বাংলা-সিকিমের যোগাযোগ

North Bengal Situation: বুধবার অতিভারি বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

সনৎ ঝা, কালিম্পং: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তিস্তার জলে ভেসে গেল ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়ক। রাস্তা জলের তলায়, বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বৃষ্টির পরিমাণ বাড়ছে উত্তরের জেলাগুলিতে, ফলে ধসের আশঙ্কাও রয়েছে। 

প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। গত শনিবার ২৯ মাইলের কাছে রাস্তার অর্ধেকটা ধসে যায়। সেই সময় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ছোট গাড়ি চলে নিজেদের দায়িত্বে। গতকাল থেকে ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। তিস্তার জলে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের অংশ পুরোটাই ভেসে গিয়েছে। যান চলাচল একেবারে বন্ধ। বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গিয়েছে সরাসরি যোগাযোগের পথ। অনেকটা ঘুর পথে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ করা যাচ্ছে। কালিম্পং এবং সিকিমের অবস্থা সবথেকে খারাপ। গত বছর এই ধসের কারণে ৩৯ দিন রাস্তা বন্ধ ছিল। এবছর ২৩ দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। এই আবহে বিপর্যয়ের জেরে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ হয়ে গেল। 

উত্তরবঙ্গের আবহাওয়া: বুধবার অতিভারি বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।  শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে।                       

সতর্কতা 

  • দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা।
  • নিচু এলাকা প্লাবিত হতে পারে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নীচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
  • ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে।
  • ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ের বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে।

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget