এক্সপ্লোর

PhD Controversy : চপ শিল্প নিয়ে গবেষণা কেন সোশাল মিডিয়ায়? গাইডকে সতর্ক করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

Mamata Banerjee : এবিষয়ে মুখ খুলতে চাননি গবেষণার গাইড ও ভূগোলের অধ্যাপক তাপস পাল। চপ শিল্প নিয়ে যে ছাত্রী গবেষণা করেছেন, সেই কণা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও, ফোনে পাওয়া যায়নি তাঁকে।

সুদীপ চক্রবর্তী ও করুণাময় সিংহ, রায়গঞ্জ : চপ শিল্প নিয়ে গবেষণা ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল আগেই। এবার সংশ্লিষ্ট গবেষণার গাইডকে সতর্ক করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raigung University) উপাচার্য। এবিষয়ে, মুখ খুলতে চাননি গবেষণার গাইড। প্রতিক্রিয়া মেলেনি গবেষণার ছাত্রীরও।

শালপাতার ঠোঙায় রাশি রাশি মুড়ি। তার ওপর সাজানো গরম আলুর চপ। ৭ বছর আগে শিল্প নিয়ে যে তত্ত্ব উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, 'আমার পাড়ায় কয়েকটি তেলেভাজার দোকান আছে, যাঁরা তেলেভাজা বিক্রি করে চার-পাঁচ-দশতলা বাড়ি করেছেন। বড় ব্যবসাও করছেন, ইচ্ছে থাকলে উপায় হয়।' সেই সেই চপ শিল্পই এখন গবেষণার বিষয়। আর গবেষণাপত্রে মুখ্যমন্ত্রীর নাম ও বিষয় নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। 

নড়েচড়ে বসল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

বিতর্কের মুখে এবার নড়েচড়ে বসল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। কেন সোশ্যাল মিডিয়ায় আনা হল বিষয়টি? সংশ্লিষ্ট গবেষণার গাইড ও ভূগোলের অধ্যাপককে সতর্ক করলেন উপাচার্য। অধ্যাপকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তার জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় বলেছেন, 'যে ভাইরাল করেছে সেই বিষয়ে আমরা তাকে সতর্ক করেছি। কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে তাপস পালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।'

মুখে কুলুপ চাপে থাকা গাইডের

এবিষয়ে মুখ খুলতে চাননি গবেষণার গাইড ও ভূগোলের অধ্যাপক তাপস পাল। চপ শিল্প নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতকোত্তরের যে ছাত্রী গবেষণা করেছেন, সেই কণা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও, ফোনে পাওয়া যায়নি তাঁকে।

আরও পড়ুন- গবেষণায় ‘চপ শিল্প’, বিষয় নিয়ে শুরু রাজনৈতিক তরজা

রাজনৈতিক তরজা

‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়’ চপ শিল্প নিয়ে গবেষণা। আর ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বাম-বিজেপি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, “চপ শিল্পীদের গবেষণা হতে পারে। তবে মুখ্যমন্ত্রীর নাম থাকবে কেন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “সীমাহীন চাটুকারিতা। শিক্ষিত ছেলেমেয়ে পড়াশোনা করে চাকরি পাবে না। তারা চপ শিল্প নিয়ে গবেষণা করবে। কারণ মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে।’’ পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। এবিষয়ে দলের জাতীয় কর্মসমিতির সদস্য ফিরহাদ হাকিম বলেন, “চপ শিল্প নিয়ে এত কিছু হচ্ছে। সমাজের পিছিয়ে মানুষকে ছোট করতেই বিরোধীদের সমালোচনা।’’ চপ শিল্পে গবেষণা নিয়ে সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে বিতর্ক। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget