এক্সপ্লোর

North Dinajpur: প্রথমে ডালখোলা, তারপর ইসলামপুর! ২১ ঘণ্টার মধ্যে জোড়া শ্যুটআউট উত্তর দিনাজপুরে

Dalkhola: চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান এবং জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর বিবাদ অনেক দিনের।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: প্রথমে ডালখোলায় গুলিবিদ্ধ (Shootout) হলেন যুবক, তারপর ইসলামপুরে তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ২১ ঘণ্টার মধ্যে জোড়া শ্যুটআউট উত্তর দিনাজপুরে (North Dinajpur)। এর মধ্যে ইসলামপুরে (Ishlampur) ফের সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলে সমর্থকদের গুলি করার অভিযোগ উঠল, অন্য গোষ্ঠীর বিরুদ্ধে!

চোপড়ার তৃণমূল (TMC) বিধায়ক হামিদুল রহমান এবং জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর বিবাদ অনেক দিনের। দলীয় সূত্রে খবর, এর জেরেই গত পঞ্চায়েত নির্বাচনে ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের, ২৩টি আসনের মধ্যে কাউকে প্রতীক দেয়নি দল। 

সব আসনেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত নির্দলরা

 সূত্রের দাবি, তাঁর মধ্যে ১২ জন হলেন কানাইয়ালাল গোষ্ঠীর এবং ১১ জন হলেন বিধায়ক হামিদুলের অনুগামী। কানাইয়ালাল গোষ্ঠীর দুই জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগে, এখনও পর্যন্ত বোর্ড গঠন হয়নি এই পঞ্চায়েতে। দলীয় সূত্রে খবর, এদিন সেই দু'জন গোপন ডেরা থেকে পালিয়ে আসেন। তাঁরা যখন দলীয় কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময়ে কাপরাঙা গ্রামে তাঁদের লক্ষ্য করে হামিদুল গোষ্ঠী আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।

এ দিনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করা হলেও, ফোন ধরেননি তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। ইসলামপুরে গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী তৃণমূলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ, কটাক্ষ বিজেপির।

ইসলামপুরের ঘটনার ২০ ঘণ্টা আগে, ডালখোলায় গুলিবিদ্ধ হন এক যুবক

বুধবার সন্ধে ৭টা নাগাদ, গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তৈবুর রহমান। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালান প্রিন্স আহমেদ। যিনি, ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান ও তৃণমূল নেতা হাজি ফিরোজ আহমেদের ভাইপো। একটি গুলি যুবকের হাতে ও অন্যটি গাড়ির কাচে লাগে।

ওই ঘটনায় এদিন আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল নেতার ছেলে প্রিন্স আহমেদকে গ্রেফতার করে পুলিশ। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকার বলছেন, পুলিশের কাজ অনুশাসন বজায় রাখা, সেই কাজটা সঠিকভাবে ডালখোলায় পুলিশ করেছে। কারও কাছে যদি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, পুলিশ তাঁকে গ্রেফতার করবে, সঠিক কাজ করেছে। ক্রিমিনাল হলে সরকার জিরো টলারেন্সে বিশ্বাসী। দুই ঘটনার সঙ্গে যেমন রাজনীতি জুড়ে গেছে, তেমনই ২১ ঘণ্টার মধ্যে জোড়া শ্যুটআউটে, প্রশ্ন উঠেছে উত্তর দিনাজপুরের আইনশৃঙ্খলা নিয়েও।

আরও পড়ুন: Abhishek Banerjee : ইডি-র তদন্ত ও তল্লাশি আদালতের নজরদারিতে আনার আবেদন, কোর্টের দ্বারস্থ অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Weather Update: সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget