এক্সপ্লোর

Abhishek Banerjee : ইডি-র তদন্ত ও তল্লাশি আদালতের নজরদারিতে আনার আবেদন, কোর্টের দ্বারস্থ অভিষেক

ED : লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে অভিযান চালিয়ে কী কী বাজেয়াপ্ত করল ইডি ? তল্লাশির সব তথ্য এবং নথি আদালতের সামনে পেশ করার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সৌভিক মজুমদার, কলকাতা : ২৮ শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চই হোক বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক, লিপস অ্যান্ড বাউন্ডসে (Leaps and Bounds) ইডির অভিযানের পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরই মাঝে, এবার নিয়োগ দুর্নীতি মামলায়, ফের আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। ইডির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক। গত সপ্তাহেই, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি নিয়ে, জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইডি দাবি করে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন।

ইডির (ED) তরফে তাঁর নাম প্রকাশ্যে আনা নিয়েও প্রশ্ন তুলে বিচারপতির দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবেদনে উল্লেখ রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে ফাইল ডাউনলোডের প্রসঙ্গও। লিপস অ্য়ান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশির পরই সংস্থার তরফে লালবাজারে (Lalbazar) অভিযোগ করা হয়, তল্লাশি চলাকালীন 'লিপস অ্য়ান্ড বাউন্ডসের' কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে অফিসের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেন ইডির অফিসাররা। যার সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই।

পাল্টা, কলকাতা পুলিশকে চিঠি দিয়ে ইডি ব্যাখ্যা দেয়, যে অফিসে তল্লাশি অভিযান চলছিল সেই সংস্থার কম্পিউটারে বসে মেয়ের হস্টেলের বিষয়ে খোঁজখবর করছিলেন এক ইডি আধিকারিক। এদিন, নতুন করে ইডির বিরুদ্ধে করা আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন এই ফাইল ডাউনলোড করা হল ? ওই কম্পিউটারে এই ধরণের ফাইল কোথা থেকে আসল ?

এরই পাশাপাশি, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে অভিযান চালিয়ে কী কী বাজেয়াপ্ত করল ইডি ? তল্লাশির সব তথ্য এবং নথি আদালতের সামনে পেশ করার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই করা, ইডির মামলা (ইসিআইআর) খারিজের আবেদন এই মুহূর্তে আদালতে বিচারাধীন রয়েছে। হাইকোর্টে এই মামলার রায় ঘোষণা বাকি রয়েছে।

আর এই প্রেক্ষাপটেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য, রায়দান স্থগিত আছে। তার মধ্যে একই ইসিআইআর সূত্র ধরে অনেক কিছু হচ্ছে। বিচারপতির বক্তব্য, আগে দেখা দরকার এই আবেদন গ্রহণযোগ্য নয় কি না। শুক্রবার বিকেল ৪ টেয় এই মামলার শুনানি।

আরও পড়ুন- INDIA-র জোটের বৈঠকের আগে দিল্লিতে রাহুল- অভিষেকের একান্তে বৈঠক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget