এক্সপ্লোর

Islampur : 'ফোন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী', 'ইসলামপুরের বিধায়কের কাছে মাথানত তৃণমূলনেত্রী'-র; কটাক্ষ বিজেপির

TMC : পঞ্চায়েত ভোটের আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রাজনীতিতে নতুন ট্যুইস্ট !

ইসলামপুর, সুদীপ চক্রবর্তী : এলাকায় শান্তি বজায় রাখার কথা জানিয়ে তাঁকে ফোন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সাম্প্রতিককালে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দেওয়ার পর এবার এমনই দাবি করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বিজেপির কটাক্ষ, সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে দলের বিদ্রোহী বিধায়কের কাছে মাথানত করতে বাধ্য হলেন তৃণমূলনেত্রী।

পঞ্চায়েত ভোটের আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রাজনীতিতে নতুন ট্যুইস্ট ! দুয়ারে সরকার শিবিরে শাসকনেতার হামলা !
আর সেই ঘটনার সূত্র ধরেই কি তৃণমূলের অন্দরে অভিমানের ক্ষতে প্রলেপ পড়ল ? আব্দুল করিম চৌধুরীর মনে জমে ওঠা ক্ষোভের বরফ কি গলতে চলেছে এবার ? উত্তর দিনাজপুরের রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

ইসলামপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরীর দাবি, এলাকায় শান্তি বজায় রাখার কথা জানিয়ে বৃহস্পতিবার তাঁকে ফোন করেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডাইরেক্ট উনি আমাকে কল করলেন। কোনও অফিসার না, কোনও নেতা না। উনি ডাইরেক্ট আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে বললেন, করিমদা, দেখুন ইসলামপুরে কী হয়েছে। আপনি সিনিয়র নেতা। শান্তি রাখবেন। কোনও ঝামেলা যেন না হয়। আমি বললাম, দিদি ঠিক আছে। কোনও ব্যাপার নয়।

যদিও এনিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। দলের জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, মুখ্যমন্ত্রী কি আদৌ ফোন করেছিলেন ? এটা ওরা বলছে। কিন্তু কেউ দেখেনি। যদি করে থাকে, তাহলে বলব সংখ্যালঘু তোষণের জন্য শেষমেশ করিম চৌধুরীর কাছে মুখ্যমন্ত্রীকে মাথানত করতে হল। কারণ সামনে পঞ্চায়েত ভোট। তৃণমূলের থেকে সংখ্যালঘু ভোট সরছে।

সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। দলের গোষ্ঠীদ্বন্দ্বে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই। একাধিক ঘটনায় তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশকে কাঠগড়ায় তুলে খোদ মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান আবদুল করিম চৌধুরী। নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবেও ঘোষণা করেন তিনি। তাঁর পাঠানো প্রার্থী তালিকায় সিলমোহর না দিলে তাঁদের নির্দল হিসেবে দাঁড় করাবেন, পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জও ছুড়ে দেন আবদুল করিম। আর এই প্রেক্ষিতেই, গত এক মাসে ইসলামপুর মহকুমায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ৪ জন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। বিতর্কের আগুনে ঘি ঢালে দুয়ারে সরকার শিবিরে তৃণমূল নেতার হামলার ঘটনা।
বৃহস্পতিবার, ইসলামপুরের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারের সরকারের ক্যাম্পে তাণ্ডব চালিয়ে গ্রেফতার হন তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলি, যিনি আবার আবদুল করিমের মনোনীত হিসেবে পরিচিত। ইসলামপুরের তৃণমূল বিধায়কের দাবি, ওই ঘটনার পরই তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

এনিয়ে আব্দুল করিম চৌধুরী বলেন, মমতাদিদিকে ধন্যবাদ জানাচ্ছি, যে কোনও অন্য নেতার মাধ্যমে না, কোনও সেক্রেটারির মাধ্যমে না বলে, উনি ডাইরেক্ট আমাকে নেত্রী হিসেবে অনুরোধ করলেন বা নির্দেশ দিলেন, করিমদা ইসলামপুরে শান্তি রাখতে। উনি ২০১৯-এর পর ডাইরেক্ট কনট্যাক্ট করলেন ৪-৫ বছর পরে। ওঁকে ধন্যবাদ জানাই। যা বলার আপনিই বলবেন। অন্য নেতাদের দিয়ে কথা চালাবেন না।

এ প্রসঙ্গে সুরজিৎ সেন বলছেন, করিম যেভাবে বারবার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছিলেন, সংখ্যালঘু ভোটের তাড়না না থাকলে এভাবে তেল মাখাতেন না। এটা একটা নতুন দৃষ্টান্ত।

শেষমেশ হামলার ঘটনার সূত্র ধরেই কি অভিমানের মেঘ কাটতে চলেছে এবার ?

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget