এক্সপ্লোর

TMC : "মমতাকে বাংলা থেকে কেউ সরাতে পারবে না", অভিষেকের সভামঞ্চ থেকে 'হুঙ্কার' তৃণমূল নেতার

Abhishek Banerjee : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গ্রাম বাংলায় জনসংযোগ যাত্রার আজ ষষ্ঠ দিন। করণদিঘিতে থাকবেন অভিষেক।

ইসলামপুর : "অনেক আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস (TMC)। যাত্রা করে বা পদযাত্রা করে ক্ষমতায় আসেনি। আশীর্বাদ যাত্রা বা যাত্রা করে ক্ষমতায় আসেনি তৃণমূল কংগ্রেস। আন্দোলন করে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে কেউ সরাতে পারবে না।" ইসলামপুরে (Islampur) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভামঞ্চ থেকে মন্তব্য উত্তর দিনাজপুরের (North Dinajpur) তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের।

কালিয়াগঞ্জে (Kaligang) জোড়া মৃত্যু নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তার মধ্যেই আজ উত্তর দিনাজপুরে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গ্রাম বাংলায় জনসংযোগ যাত্রার আজ ষষ্ঠ দিন। করণদিঘিতে থাকবেন অভিষেক। চোপড়া, ইসলামপুর (Islampur), চাকুলিয়া ও করণদিঘি- এই চারটি বিধানসভায় আজ তাঁর কর্মসূচি রয়েছে। জনসভার পাশাপাশি, করণদিঘিতে (Karandighi) গণভোটের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন ; অভিষেকের সভায় আমন্ত্রণ জানানো হয়নি, দাবি ইসলামপুরের তৃণমূল বিধায়কের

এরই মাঝে গোয়ালপোখরে কানকি ধাম মন্দিরে পুজো দেবেন অভিষেক। ইতিমধ্যেই চোপড়ায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে ফের কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন অভিষেক। এর পর ইসলামপুর যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু, সেই সভায় আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন দলের বর্ষীয়ান নেতা আব্দুল করিম চৌধুরী। তাঁর অভিযোগও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে।

তিনি বলেছেন, "এই মিটিংয়ে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাননি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি (TMC President)। বা যাঁরা আয়োজক তাঁরা। অভিষেকের অফিস থেকে একজন ফোন করে বলেছিলেন। বলেছিলেন, এরকম প্রোগ্রাম আছে। আপনাকে যেতে হবে। কিন্তু, আজ আমি দুই মাস ধরে 'বিদ্রোহী' এমএলএ হিসাবে নিজেকে ঘোষণা করেছি। তৃণমূলের এখানকার সভাপতি আমার বিরোধী বলে ওঁকে এখানে যোগ করে দিয়েছেন। আমি বলেছিলাম, সন্ত্রাসবাদী নেতাকে আমার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে আমি চাই না। ব্লকটা আমার বিরোধী লোকের হাতে আছে। সন্ত্রাস করিয়ে এলাকাকে নিজের কব্জায় রাখতে চাইছেন। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেকের সভার জন্য তাঁর অফিসের একজন পিওনকে দিয়ে আমাকে জানানো হয়েছে। এখানকার জেলার নেতারা কেউ জানানি।"

আরও পড়ুন ; গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget