এক্সপ্লোর

TMC MLA on Abhishek : অভিষেকের সভায় আমন্ত্রণ জানানো হয়নি, দাবি ইসলামপুরের তৃণমূল বিধায়কের

Abdul Karim Chowdhury : অভিষেক এসে নিয়ে গেলে তবেই তিনি সভায় যাবেন বলে জানিয়ে দিলেন আব্দুল করিম চৌধুরী

ইসলামপুর : চোপড়ার পর ইসলামপুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু, তাঁর সভায় আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক (Islampur TMC MLA)। এই পরিস্থিতিতে অভিষেক এসে নিয়ে গেলে তবেই তিনি সভায় যাবেন বলে জানিয়ে দিলেন আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। 

কালিয়াগঞ্জে জোড়া মৃত্যু নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তার মধ্যেই আজ উত্তর দিনাজপুরে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গ্রাম বাংলায় জনসংযোগ যাত্রার আজ ষষ্ঠ দিন। করণদিঘিতে থাকবেন অভিষেক। চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া ও করণদিঘি, এই চারটি বিধানসভায় আজ তাঁর কর্মসূচি রয়েছে। জনসভার পাশাপাশি, করণদিঘিতে গণভোটের আয়োজন করা হয়েছে। এরই মাঝে গোয়ালপোখরে কানকি ধাম মন্দিরে পুজো দেবেন অভিষেক। ইতিমধ্যেই চোপড়ায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে ফের কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছেন অভিষেক। এর পর ইসলামপুর যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু, সেই সভায় আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে সরব হলেন দলের বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন ; 'ফোন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী', 'ইসলামপুরের বিধায়কের কাছে মাথানত তৃণমূলনেত্রী'-র; কটাক্ষ বিজেপির

আব্দুল করিম চৌধুরী বলেন, "এই মিটিংয়ে যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানাননি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি। বা যাঁরা আয়োজক তাঁরা। অভিষেকের অফিস থেকে একজন ফোন করে বলেছিলেন। বলেছিলেন, এরকম প্রোগ্রাম আছে। আপনাকে যেতে হবে। কিন্তু, আজ আমি দুই মাস ধরে 'বিদ্রোহী' এমএলএ হিসাবে নিজেকে ঘোষণা করেছি। তৃণমূলের এখানকার সভাপতি আমার বিরোধী বলে ওঁকে এখানে যোগ করে দিয়েছেন। আমি বলেছিলাম, সন্ত্রাসবাদী নেতাকে আমার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে আমি চাই না। ব্লকটা আমার বিরোধী লোকের হাতে আছে। সন্ত্রাস করিয়ে এলাকাকে নিজের কব্জায় রাখতে চাইছেন। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেকের সভার জন্য তাঁর অফিসের একজন পিওনকে দিয়ে আমাকে জানানো হয়েছে। এখানকার জেলার নেতারা কেউ জানানি।"

সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। দলের গোষ্ঠীদ্বন্দ্বে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই। একাধিক ঘটনায় তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশকে কাঠগড়ায় তুলে খোদ মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান আব্দুল করিম চৌধুরী। নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবেও ঘোষণা করেন তিনি। তাঁর পাঠানো প্রার্থী তালিকায় সিলমোহর না দিলে তাঁদের নির্দল হিসেবে দাঁড় করাবেন, পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জও ছুড়ে দেন আবদুল করিম। আর এই প্রেক্ষিতেই, গত এক মাসে ইসলামপুর মহকুমায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ৪ জন তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ওঠে। বিতর্কের আগুনে ঘি ঢালে দুয়ারে সরকার শিবিরে তৃণমূল নেতার হামলার ঘটনা।

আরও পড়ুন ; এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget