এক্সপ্লোর

Kaliaganj: প্রাণ বাঁচাতে খাটের তলায় আশ্রয়, কালিয়াগঞ্জে পুলিশকে বেধড়ক মারের ছবি ভাইরাল

North Dinajpur Minor Physical assault and Murder Case : কালিয়াগঞ্জে প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়েও রেহাই পেল না পুলিশ।

উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জে (Kaliaganj Case) প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়েও রেহাই পেল না পুলিশ (Police)। লোকের বাড়িতে খাটের তলায় ঢুকে প্রাণ বাঁচানোর চেষ্টার সেই ছবি প্রকাশ্যে এসেছে। দেওয়াল ভেঙে ঘরে ঢুকে বেধড়ক মারধর করা হয় পুলিশকে বলে ওঠে অভিযোগ।  প্রাণ বাঁচাতে খাটের নীচে আশ্রয় নিলেও লাভ হয়নি। সেখান থেকে বের করে লাঠি দিয়ে বেধড়ক মার উন্মত্ত জনতার। মুখ থেকে ঝরছে রক্ত। এরপরে হাতজোড় করে প্রাণভিক্ষা পুলিশের। কালিয়াগঞ্জে পুলিশকে মারধরের ভয়ঙ্কর ছবি ইতিমধ্যেই ভাইরাল (Viral)।

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় কালিয়াগঞ্জ। কার্যত কালিয়াগঞ্জ থানার দখল নেয় বিক্ষোভকারীরা।থানা চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে চলে অবিরাম ইটবৃষ্টি। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। 

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের (Kaliaganj Minor Physical Assault and Murder Case) অভিযোগের ঘটনায় ইতিমধ্য়েই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই ঘটনায় বিজেপির শীর্ষ নের্তৃত্বের তীব্র আক্রমণের মুখে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযোগের ঘটনায় একটি ভিডিও-র তদন্ত নেমেছে জাতীয় মহিলা কমিশন।

সম্প্রতি এই ঘটনায় শশী পাঁজা প্রশ্ন বলেন, 'পুলিশ কেন কিছু গোপন করবে ? একটি মেয়ে  মারা গিয়েছে, তার ন্যায়বিচার নিয়ে বিজেপির চিন্তা নেই। ইতিমধ্য়েই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্ত। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছে। বিভাজনের রাজনীতি করছে বিজেপি। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিজেপি এই বিষয়টিকে নিজেদের প্রচারের জন্য ব্যবহার করছে। তাঁরা ইচ্ছাকরে সংবাদমাধ্যমকে নিয়ে এসেছে।'

প্রসঙ্গত, রাজ্যে এর আগে হাঁসখালি, শান্তিনিকেতন-উত্তর কলকাতা এবং সদ্য  দক্ষিণ কলকাতার তিলজলাকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। আর এবার উত্তর দিনাজপুরের ঘটনায় ফের প্রশ্ন উঠল। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়ে ট্যুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sukanta Majumdar and Suvendu Adhikari)।

কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী ট্যুইটে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতার।

আরও পড়ুন, কী পদক্ষেপ ? কালিয়াগঞ্জের ঘটনার বিষয়ে খোঁজ নিলেন রাজ্যপাল

 অপরদিকে, ট্যুইটে সুকান্ত মজুমদার নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তিনি ধিক্কার দিয়ে বলেন, 'আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন। ছিঃ!' পাশাপাশি বঙ্গ বিজেপির তরফে ট্যুইটারে তিনি আরও বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশাসন নির্বিকার। অপরাধীদের গ্রেফতার করার পরিবর্তে প্রতিবাদী গ্রামবাসীদের উপর লাচিচার্জ করছে পুলিশ।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget